
বরগুনার তালতলী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এনএসআই কর্মকর্তাসহ দুজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ বুধবার দুপুর ১২টার দিকে শুভসন্ধা সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন মোস্তফা কাদের ও তাঁর স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুই (১৮)। মোস্তফা কাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে বরগুনায় কর্মরত আছেন। আর উদ্ধারকৃতরা হলেন মস্তফা কাদেরর স্ত্রী সেলিনা সিকদার (৩৫), ছেলে মাহাতি (০৯) ও আরেক ছেলে আবদুল করিম (১৬)।
নিখোঁজদের পরিবারের সূত্রে জানা যায়, এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরি করেন। সেই সুবাদে ঢাকা থেকে স্ত্রী, দুই ছেলে ও তাঁর স্ত্রীর বোনের মেয়ে জুঁইকে নিয়ে ঈদের ছুটিতে শুভসন্ধা সমুদ্রসৈকতে ঘুরতে যান। পরে সবাই মিলে সমুদ্রে গোসল করতে নামেন। হঠাৎ ঢেউয়ের স্রোত মুহূর্তের মধ্যে সবাইকে সমুদ্রের গভীরে নিয়ে যায়। খোঁজাখুঁজির পর তিনজনকে পাওয়া গেলেও এনএসআই কর্মকর্তাসহ জুই নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানার পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনএসআই কর্মকর্তা তাঁর পরিবার নিয়ে সৈকতের কাছে সাঁতার কাটতে নামেন। এ সময় ঢেউয়ের আঘাতে সবাই বিচ্ছিন্ন হয়ে হাত থেকে ছুটে গিয়ে ডুবে যান। তাঁদের কেউ সাঁতার জানতেন না। তাই অন্য পর্যটকেরা তাঁদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।
তালতলী ফায়ার সার্ভিসের অফিসার মো. আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করে জানান, গোসল করতে নেমে নিখোঁজদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছেন। আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধারকাজ চলছে।

কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
১০ মিনিট আগে
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টার অভিযোগে ফুলচান মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে...
১৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের নাদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। ছয়জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। শিক্ষার্থীর পাঠদান, পরীক্ষা গ্রহণ ও বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এতে শিক্ষার্থীদের পড়াশোনা
২২ মিনিট আগে