র্যাগ ডে পালনে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে হাইকোর্টের নির্দেশনা মেনে চলতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ মঙ্গলবার ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি রিটের আদেশে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘র্যাগ ডে’ উদ্যাপনের নামে সকল ধরণের অম্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকান্ড এবং বুলিং অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ অবস্থায় হাইকোর্ট ডিভিশনের উল্লিখিত নির্দেশনা মোতাবেক সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি এসি বাস চালু করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ইউআইইউ ক্যাম্পাসে এই এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
তরুণসমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কারিকুলামে ক্রীড়া বিষয় যুক্ত হবে। স্থানীয় খেলোয়াড় বা ক্রীড়া বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের এই শিক্ষাদানে শিক্ষক হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে...
৪ ঘণ্টা আগে
আইন শুধু কিছু শুষ্ক ধারা, অনুচ্ছেদ ও বিধিমালার সংকলন নয়। সমাজকে সুশৃঙ্খল রাখা, মানবিক অধিকার সুরক্ষা এবং রাষ্ট্রীয় কাঠামোর ন্যায়বিচার নিশ্চিত করার মূল স্তম্ভ। কোনো শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে প্রবেশের সিদ্ধান্ত নেন, তখন তিনি শুধু একটি পেশাগত ডিগ্রির পথ বেছে নেন না, বরং সমাজকে...
১৩ ঘণ্টা আগে
চলতি বছরের একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ ২ সেপ্টেম্বর, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির জন্য কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না।
১৩ ঘণ্টা আগে