সুমন শিকদার ওরফে মুসাকে রিমান্ডে নিয়ে জানা যাবে ঢাকার মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (টিপু) হত্যায় কারা কারা জড়িত ছিল। কার কী ভূমিকা ছিল। এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। টিপু হত্যার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা সুমন শিকদার ওরফে মুসাকে আদালতে তুলে ১৫ দিনের রিমান্ড চাইবেন বলেও জানান তিনি।
আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার এসব কথা বলেন।
এই হত্যাকাণ্ডে মুসার ভূমিকা কী ছিল, সে কীভাবে সমন্বয় করেছিল এমন প্রশ্নের জবাবে হাফিজ বলেন, ‘আমরা মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি, তখন মাসুম রিমান্ডে পরিকল্পনাকারী ও সমন্বয়ক হিসেবে মুসার নাম বলেছে। যেহেতু সে মূল ভূমিকায় ছিল, নিজেই গুলি করেছে, তাই মাসুমের জবানবন্দি ছাড়াও আমাদের তদন্তে মুসার নাম এসেছে। এছাড়া এ ঘটনার আগে মোচা বাবু হত্যা এবং আগেও কিছু ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনা ধরে আমরা আগাচ্ছি। মুসাকে আদালতে হাজির করে রিমান্ডে আনা হবে। তখন অনেক প্রশ্নের উত্তর জানার চেষ্টা করা হবে। মাসুমের জবানবন্দিতে অনেক কিছু এসেছে। এবার মুসাকে জিজ্ঞাসাবাদে জানা যাবে আরও কারা কারা জড়িত। কার কী ভূমিকা ছিল। সব বিষয় জানতে মুসাকে রিমান্ডে আনতে হবে।’
আরেক সন্দেহভাজন মোল্লা শামিম দেশ ছেড়ে পালিয়েছেন। মুসার মতো তাঁকেও আনা হবে কি না, জানতে চাইলে গোয়েন্দাপ্রধান বলেন, ‘মোল্লা শামিম পালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আছে। সে কীভাবে পালিয়েছে এটি নিশ্চিত হওয়ার যায়নি। আমরা শুনেছি। এটা নিয়ে কাজ করছি। সে পাসপোর্ট ব্যবহার করে গেছে, নাকি বিনা পাসপোর্টে গেছে, সে বিষয়গুলো জানতে হবে।’
মুসাকে দেশে আনা হয়েছে ২০ ঘণ্টা হয়েছে। প্রাথমিকভাবে তাঁর কাছ থেকে কী জানা গেল—এমন প্রশ্নের জবাবে গোয়েন্দাপ্রধান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এবং গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছি। মুসাকে রিমান্ডে আনার পর সেগুলো আবার মিলিয়ে দেখা হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।’
টিপু হত্যার পরেও তাঁর পরিবার বারবার হুমকি পাচ্ছিল। কারা হুমকি দিচ্ছে—এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কি না, জানতে চাইলে বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। স্থানীয় থানা ও ডিসিকে বলা হয়েছে টিপুর স্ত্রীকে যেন নিরাপত্তা দেওয়া হয়।
নিহত টিপুর স্ত্রী বলেছেন, মুসা মূল পরিকল্পনাকারী হতে পারে না। এর পেছনে অন্য কেউ আছে। এই দাবির বিষয়ে ডিবির প্রধান বলেন, ‘এটি মামলার তদন্তের একটি পার্ট। আমরা সবার কথা গুরুত্বসহকারে দেখছি। যেহেতু নিহতের স্ত্রী বলেছেন, মুসা হতে পারে না, অন্য কেউ হতে পারে, যেহেতু তিনিও একজন রাজনৈতিক নেতা, তাই সবকিছু আমরা আমলে নিয়ে তদন্তকাজ চালিয়ে যাচ্ছি।’’

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বাসিন্দা শারমিন খাতুন। সম্বল শুধু বসতভিটা। কিন্তু পরিবারের কাজের পাশাপাশি নিজের আলাদা পরিচয় গড়ার স্বপ্ন ছিল তাঁর। তাই সাহস করে দুই বিঘা জমি চুক্তিতে নিয়ে গড়ে তুলেছেন মাল্টার বাগান।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ক্যানটিন ও ক্যাফেটেরিয়াগুলোতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। এতে রান্নার সময় যেমন বেড়েছে, তেমনি বাড়ছে জ্বালানি ব্যয়। বাড়তি এই খরচের প্রভাব পড়ছে খাবারের দাম, পদসংখ্যা ও মানে।
৩ ঘণ্টা আগে
পযর্টন শহর কক্সবাজারের নির্জন রিসোর্টের পাশাপাশি চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলশীর ভবনে আস্তানা গেড়েছিল আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই এলাকায় গ্রেপ্তার হওয়া ৬৯ বিদেশিকে এই আস্তানা তৈরিতে সহযোগিতা করেছেন বাংলাদেশি সদস্যরা।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সদস্য ৬৩ বিদেশি নাগরিককে বাংলাদেশে আনা তাদের সহযোগী মহসীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. আব্দুর রহিম।
৫ ঘণ্টা আগে