দীর্ঘ সাত বছর প্রণয়ের পর সাতপাকে বাঁধা পড়লেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও তামিল নির্মাতা বিগনেশ শিবান। গত কয়েক মাস ধরে এই জুটির বিয়ের একাধিক তারিখ পাওয়া যাচ্ছিল। অবশেষে আজ বৃহস্পতিবার সকালে তামিলনাড়ুর মহবালিপুরামে পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে চার হাত এক হলো দুজনের।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে শুরু হয় নয়নতারা-বিগনেশের বিয়ের আনুষ্ঠানিকতা। মনিকার ডিজাইন করা পোশাকে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।
চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন তারকা নয়নতারা-বিগনেশের বিয়েতে যোগ দেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সুপারস্টার রজনীকান্ত, বলিউড বাদশাহ শাহরুখ খান, নির্মাতা অ্যাটলি কুমার, প্রযোজক বনি কাপুরসহ বেশ কয়েকজন নামী তারকা। আমন্ত্রিত অতিথি ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ ছিল বিয়েতে।
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে প্রেমে পড়েন নয়নতারা ও বিগনেশ শিবান। এর পর থেকে সম্পর্কে আছেন এই যুগল। তাঁদের প্রেম ও বিয়ে নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা গেছে।
বর্তমানে নয়নতারা ও বিগনেশ দুজনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার হাতে কয়েকটি সিনেমা রয়েছে। আগামী বছর বলিউড বাদশাহ শাহরুখের সঙ্গে ‘জওয়ান’ ছবিতেও দেখা যাবে তাঁকে। অন্যদিকে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা নিয়ে ব্যস্ত বিগনেশ শিবান।


দক্ষিণ ভারতীয় সিনেমা সম্পর্কিত পড়ুন:

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে