প্রেক্ষাগৃহে সাফল্যের পর মেগা স্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। ফলে ঘরে বসেই ব্লকবাস্টার সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, আগামীকাল শুক্রবার (২০ মে) নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বাহুবলীখ্যাত এসএস রাজামৌলি নির্মিত সিনেমা ‘আরআরআর’। এ প্রসঙ্গে নির্মাতা রাজামৌলি বলেন, ‘শুধু ভারতে নয়, আন্তর্জাতিকভাবেও ‘আরআরআর’ দর্শকদের কাছে পৌঁছে দেবে নেটফ্লিক্স। বিশ্বের ১৯০ টিরও বেশি দেশের সিনেমাপ্রেমীরা ছবিটি দেখতে পারবেন ঘরে বসেই। আমরা খুবই উত্তেজিত এ বিষয়টি নিয়ে। ছবির কনটেন্ট বর্তমানে ভাষার গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশের সিনেমাপ্রেমীদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। আর নেটফ্লিক্স আরআরআর ছবিকে সেই সুযোগ করে দিয়েছে।’
এর আগে শোনা যায়, ৫০ ভাষায় ডাবিং করে ‘আরআরআর’ মুক্তি দেওয়া হবে। ‘আরআরআর’ সিনেমার হিন্দি, ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্বাধিকারী পেন ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার জয়ন্তীলাল গাড়া সিনেমাটির বক্স অফিস সাফল্যের পর ওই ঘোষণা দেন।
‘আরআরআর’ সিনেমাটি গত ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি দেওয়া হয় সিনেমাটি। সিনেমার প্রেক্ষাপট ১৯২০ সালের। দুই মুক্তিযোদ্ধা-আল্লুরি সীতারামারাজু ও কোমারাম ভীমের ওপর ভিত্তি করে একটি ফিকশন গল্প। দক্ষিণী তারকা রামচরণ ও জুনিয়র এনটিআর ছাড়া এতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে