দীর্ঘ সাত বছর প্রণয়ের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও নির্মাতা বিগনেশ শিবান। গত কয়েক মাস ধরে এই জুটির বিয়ের একাধিক তারিখ পাওয়া গেছে। তবে এবার আনুষ্ঠানিকভাবে বিয়ে নিয়ে জানালেন নির্মাতা বিগনেশ।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানায়, সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের তারিখ ঘোষণা করলেন নয়নতারার প্রেমিক বিগনেশ। আজ মঙ্গলবার (৭ জুন) চেন্নাইয়ে এক সংবাদ সম্মেলনে নির্মাতা জানান, আগামী ৯ জুন সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। এদিন তামিলনাড়ুর মহবালিপুরামে পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে চার হাত এক হবে বলেও জানা গেছে। পরবর্তী সময়ে চেন্নাইয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে প্রেমে পড়েন নয়নতারা ও বিগনেশ শিবান। এর পর থেকে সম্পর্কে আছেন এই যুগল। প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যায়। আগেও তাঁদের প্রেম ও বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে।
বর্তমানে নয়নতারা ও বিগনেশ দুজনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার হাতে কয়েকটি সিনেমা রয়েছে। আগামী বছর বলিউড বাদশাহ শাহরুখের সঙ্গে ‘জওয়ান’ ছবিতেও দেখা যাবে তাঁকে। অন্যদিকে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা নিয়ে ব্যস্ত বিগনেশ শিবান।
বিনোদন সম্পর্কিত পড়ুন:

সাত বছর মদ্যপান থেকে দূরে থাকার পর আবারও মদ্যপান শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। তবে এবার তা সীমিত পরিমাণে রাখছেন বলে জানিয়েছেন ৬২ বছর বয়সী এই অভিনেতা। সম্প্রতি ‘অ্যাসক্যুইর’ (Esquire) ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মদ্যপানে ফেরার বিষয়টি খোলাখুলি স্বীকার করেন তিনি।
৯ ঘণ্টা আগে
হলিউড অভিনেতা ব্র্যাড পিট তাঁর জীবনের অন্যতম এক অন্ধকার সময়ের কথা প্রকাশ করেছেন। ‘পারিবারিক সমস্যার’ কারণে একসময় তাঁর মনে আত্মহত্যার চিন্তা এসেছিল বলে জানিয়েছেন এই অস্কারজয়ী অভিনেতা।
১৫ ঘণ্টা আগে
ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে আগামীকাল ১২ আগস্ট চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যাচ্ছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সকাল ১০টার ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তাঁর ছেলে মিরাজুল মইন জয়।
১ দিন আগে
নতুন নাট্যদল থিয়েট্রিক্যাল কোম্পানি গত জুলাই মাসে মঞ্চে আনে তাদের প্রথম প্রযোজনা ‘মলুয়া’। চন্দ্রাবতী রচিত মৈমনসিংহ গীতিকার এই অমর পালা এবার দেখা যাবে বনানীর যাত্রাবিরতিতে। ১৪ আগস্ট সন্ধ্যা ৭টায় মলুয়ার তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাটকটির ভাষ্য বয়ান ও নির্দেশনায় রয়েছেন সাইফুল জার্নাল।
১ দিন আগে