সুন্দর দেখাতে এবং আর গ্ল্যামার জগতে টিকতে সুন্দর ফিগার না থাকলে চলবেই না! এমন ভাবনা মানসিক রোগে পরিণত হয়েছে আজকাল অনেক অভিনেত্রীর। তাই মেদ ঝরাতে গিয়ে প্রাণ গেল কন্নড় অভিনেত্রী চেতনা রাজের।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, পরিবারের কাউকে কিছু না জানিয়ে প্লাস্টিক সার্জারির সিদ্ধান্ত নিয়েছিলেন কন্নড় অভিনেত্রী চেতনা। আর সেই সার্জারির ফলেই ফুসফুস বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে চেতনার। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার ‘ফ্যাট-ফ্রি’ প্লাস্টিক সার্জারির জন্য বেঙ্গালুরুর শেট্টিস কসমেটিক সেন্টারে ভর্তি হয়েছিলেন চেতনা। সার্জারি করতে গিয়েই অভিনেত্রীর ফুসফুসে নানা ধরনের সমস্যা দেখা দেয়। পানি জমতে শুরু করে ফুসফুসে। এরপর অ্যানাস্থেসিস্ট এবং যে সার্জন অস্ত্রোপচার করেছিলেন তিনি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান চেতনাকে। রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে চিকিৎসা শুরু করতে জোরাজুরি করেন তাঁরা।
পুলিশি অভিযোগে আইসিইউর দায়িত্বে থাকা চিকিৎসক সন্দীপ বলেন, প্লাস্টিক সার্জারির কর্মীরা জানতেন যে, চেতনার মৃত্যু হয়েছে অনেক আগেই। তা সত্ত্বেও চিকিৎসা করতে হুমকি দিতে থাকে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পৌনে ৭টায় চেতনাকে মৃত বলে ঘোষণা করে।
‘গীতা’, ‘দোরেসানি’ ধারাবাহিকে অভিনয়ের সুবাদে অল্প বয়সেই জনপ্রিয়তা লাভ করেন চেতনা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যেই শেট্টিস কসমেটিক সেন্টারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

সাত বছর মদ্যপান থেকে দূরে থাকার পর আবারও মদ্যপান শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। তবে এবার তা সীমিত পরিমাণে রাখছেন বলে জানিয়েছেন ৬২ বছর বয়সী এই অভিনেতা। সম্প্রতি ‘অ্যাসক্যুইর’ (Esquire) ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মদ্যপানে ফেরার বিষয়টি খোলাখুলি স্বীকার করেন তিনি।
৯ ঘণ্টা আগে
হলিউড অভিনেতা ব্র্যাড পিট তাঁর জীবনের অন্যতম এক অন্ধকার সময়ের কথা প্রকাশ করেছেন। ‘পারিবারিক সমস্যার’ কারণে একসময় তাঁর মনে আত্মহত্যার চিন্তা এসেছিল বলে জানিয়েছেন এই অস্কারজয়ী অভিনেতা।
১৬ ঘণ্টা আগে
ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে আগামীকাল ১২ আগস্ট চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যাচ্ছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সকাল ১০টার ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তাঁর ছেলে মিরাজুল মইন জয়।
১ দিন আগে
নতুন নাট্যদল থিয়েট্রিক্যাল কোম্পানি গত জুলাই মাসে মঞ্চে আনে তাদের প্রথম প্রযোজনা ‘মলুয়া’। চন্দ্রাবতী রচিত মৈমনসিংহ গীতিকার এই অমর পালা এবার দেখা যাবে বনানীর যাত্রাবিরতিতে। ১৪ আগস্ট সন্ধ্যা ৭টায় মলুয়ার তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাটকটির ভাষ্য বয়ান ও নির্দেশনায় রয়েছেন সাইফুল জার্নাল।
১ দিন আগে