নতুন এক ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বলা হচ্ছে, এই ফিচারের নাম ‘মেসেজ রিঅ্যাকশন ফিচার’। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের চ্যাট বক্সে পাঠানো মেসেজে বিভিন্ন প্রতিক্রিয়া বা রিঅ্যাকশন দিতে পারবেন। এই মেসেজ রিঅ্যাকশন ফিচার ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এটি ব্যবহার করে একটি মেসেজে বিভিন্ন ইমোজি দিয়ে রিঅ্যাকশন দেওয়া যাবে।
ডব্লিউঅ্যাবিটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের আগামী হালনাগাদ ভার্সনে এই ফিচার পাওয়া যেতে পারে। তবে এর কাজ পুরো শেষ হয়নি এখনো। ফলে হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে এই ফিচার এখনই পাওয়া যাবে না। হোয়াটসঅ্যাপে পৃথক রিঅ্যাকশন ইনফো ট্যাব থাকবে, যার মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়া ব্যক্তির নাম দেখা যাবে।
ডব্লিউঅ্যাবিটাইনফোতে হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশটের ছবি দেওয়া হয়েছে। তাতে দেখা যায়, ‘অল’ নামের এক ইনফো ট্যাবে সব রিঅ্যাকশন জমা থাকবে। ব্যবহারকারীদের জন্য ছয়টি ইমোজি থাকবে। একটি বার্তায় প্রতিক্রিয়া দেওয়ার জন্য একটি ইমোজি ব্যবহার করা যাবে। আপাতত আইওএসের জন্য হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে এর কাজ চলছে। তবে অ্যান্ড্রয়েডের জন্যও এই ফিচার আনা হবে। সেই কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
সম্প্রতি ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য ‘স্টিকার কাস্টমাইজড টুল’ আনা হয়েছে। তাতে করে ব্যবহারকারীরা নিজেদের ছবি ব্যবহার করে পছন্দমতো স্টিকার তৈরির সুযোগ পাচ্ছেন। আগে তৃতীয় পক্ষের কোনো অ্যাপের মাধ্যমে এ কাজ করা যেত। তবে আইওএস ও অ্যান্ড্রয়েডে ‘স্টিকার কাস্টমাইজড টুল’ কবে চালু হবে, তা এখনো জানা যায়নি।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে