গত নভেম্বরে নতুন এক ফিচার চালু করেছিল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ওই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ব্যক্তিগত বার্তাগুলো একটি নির্দিষ্ট সময়ের পর মুছে ফেলতে পারতেন। তবে সে ক্ষেত্রে অপেক্ষা করতে হতো সাত দিন। এবার এই ফিচারকে আরও উন্নত করেছে হোয়্যাটসঅ্যাপ। এখন থেকে ২৪ ঘণ্টা পরই বার্তা মুছে ফেলার সুযোগ পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, কখন বার্তাগুলো মুছে যাবে, সেটি ব্যবহারকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ করে দিতে পারবেন। সময় হাতে থাকবে ২৪ ঘণ্টা অথবা ৯০ দিন। তবে এ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে গিয়ে ‘ডিফল্ট মেসেজ টাইমার’ অপশনে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। এমনকি কোনো ব্যবহারকারী চাইলে গ্রুপ চ্যাটিংয়ের বার্তাও এই ফিচার ব্যবহার করে মুছে ফেলতে পারবেন।
জানা গেছে, চ্যাটে থাকা অন্য ব্যক্তিদের জানানো হবে যে একজন ব্যবহারকারীর বার্তা মুছে ফেলার পদ্ধতি চালু রয়েছে। গ্রুপের অন্য ব্যবহারকারীরাও চাইলে এই অপশন চালু করে রাখতে পারবেন। মূলত আরেক ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস সিগন্যালকে অনুসরণ করেই হোয়াটসঅ্যাপ এই ফিচার চালু করেছে বলে ধারণা করা হচ্ছে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে