বেশ আগে এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেছিলেন, পাকিস্তানি গতিতারকা শোয়েব আখতারকে বল করতে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। এবার সেই শোয়েবের কাছ থেকেই সর্বকালের সেরার স্বীকৃতি পেলেন দুঃসময়ের বৃত্তে থাকা কোহলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলির প্রশংসায় এ কথা বলেন শোয়েব।
সময়টা ভালো যাচ্ছে না কোহলির। ছন্দ হারিয়ে ব্যাট হাতে ভুগছেন অনেক দিন ধরে। এর মাঝে ছাড়তে হয়েছে অধিনায়কত্বও। অনেকেই কোহলির শেষও দেখে ফেলেছেন। তবে শোয়েব সেই দলের কেউ নন। তিনি মনে করেন, কোহলি সর্বকালের সেরা।
এমনকি কোহলি ১১০টি আন্তর্জাতিক সেঞ্চুরি পাবেন বলেও মন্তব্য করেছেন শোয়েব। সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি পেসার বলেন, ‘আপনি কোহলি সম্পর্কে ভালো কথা বলুন। তাকে সম্মান দিন। আপনারা কেন কোহলিকে সম্মান দিচ্ছেন না? একজন পাকিস্তানি হয়ে আমি বলছি, সে সর্বকালের সেরা খেলোয়াড়। আমি বাজি ধরে বলতে পারি সে ১১০টি সেঞ্চুরি করবে।’
এ সময় কোহলিকে বার্তা দিয়ে শোয়েব আরও বলেন, ‘ভীত হবে না, তুমি ৪৫ বছর বয়স পর্যন্ত খেলবে। বর্তমান পরিস্থিতি তোমাকে ১১০ সেঞ্চুরির জন্য প্রস্তুত করবে। মানুষ তোমার শেষ দেখে ফেলছে। তারা তোমার বিপক্ষে টুইট করছে। তুমি দিওয়ালির ছবি দিয়েও সমালোচিত হয়েছ। তারা তোমার স্ত্রী ও সন্তানকে নিয়ে টুইট করেছে। এর চেয়ে খারাপ কিছুই হয় না। তবে প্রকৃতি তোমাকে দিয়ে ১১০টি সেঞ্চুরি করানোর প্রস্তুতি নিচ্ছে।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
২ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৭ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৮ ঘণ্টা আগে