পরপর দুই টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ হকি দল। থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাইপর্ব শেষে ইমান গোবিনাথানের দল এশিয়া কাপ খেলবে ইন্দোনেশিয়ার জাকার্তায়। দুই টুর্নামেন্টের জন্য বড় রকম অনুদানই পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।
এশিয়ান গেমসের বাছাইপর্ব ও এশিয়া কাপের জন্য হকি দলকে ১ কোটি ১০ লাখ টাকা দিয়েছে ঢাকা মার্কেন্টাইল কো-অপরিটিভ ব্যাংক। আজ বিমান বাহিনীর ফ্যালকন হলে হকি দলের হাতে কোটি টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু জাফর চৌধুরী।
৬ মে থেকে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হবে এশিয়ান গেমসের বাছাইপর্ব। গেমসের মূল পর্বে খেলতে হলে সেরা ছয়ে থাকলেই চলবে জিমিদের। বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। ১০ দল নিয়ে বাছাইপর্ব হওয়ার কথা থাকলেও ইরান নাম প্রত্যাহার করে নেওয়ায় টুর্নামেন্টে মোট দলের সংখ্যা এখন নয়।
এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়ায় প্রতিপক্ষ দলগুলোর কাছে বেশ সমীহাই পাচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টের সেরা হওয়ায় এশিয়ান গেমসের বাছাইপর্ব খেলার কথা ছিল না বাংলাদেশের। তবু খেলতে হচ্ছে। বিষয়টিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন বাংলাদেশ দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথান। বললেন, ‘এই টুর্নামেন্টকে আমরা এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই নিচ্ছি। বড় টুর্নামেন্টের আগে আমরা অন্তত নিজেদের সমস্যাগুলো বুঝতে পারব। খেলোয়াড়রাও কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাবে।’
এশিয়ান গেমসের বাছাইপর্ব শেষে জার্কাতায় চলে যাবে হকি দল। ২৩ মে থেকে শুরু হবে এশিয়ান হকির শ্রেষ্ঠত্বের আসর। গ্রুপ পর্বে অবশ্য শক্ত প্রতিপক্ষদেরই পাবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ কোরিয়া, মালয়েশিয়া ও ওমান।

দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
১৬ মিনিট আগে
বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্
১ ঘণ্টা আগে
সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে