এশিয়ান গেমসের মূল পর্ব নিশ্চিত হয়েছে শেষ চারে ওঠার মাধ্যমে। তবে সেমিতেই থেমে যেতে চাননি বাংলাদেশ দলের হকি খেলোয়াড়েরা। লক্ষ্য বাছাইপর্বের শিরোপা। থাইল্যান্ডকে হারিয়ে সেই লক্ষ্য থেকে মাত্র এক ম্যাচ দূরে রেজাউল করীম বাবুর দল।
ব্যাংককে বাছাইপর্বের সেমিফাইনালে আজ স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথম কোয়ার্টারেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। পরের কোয়ার্টারে গোল শোধ তো হয়েছেই, থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে সহজ এক জয় পেয়েছে বাংলাদেশ।
ছানাছোল রুংনিয়মের ৯ মিনিটের গোলে প্রথম কোয়ার্টারে বাংলাদেশকে বেকায়দা পরিস্থিতিতেই ফেলে দিয়েছিল থাইল্যান্ড। দ্বিতীয় কোয়ার্টারেই ঘুরে দাঁড়ান জিমিরা। ফিল্ড গোলে সমতা ফেরান রোমান সরকার। প্রথমার্ধের বিরতির দুই মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম।
বিরতির পর আবারও ব্যবধান বড় করেন আশরাফুল ইসলাম। ৩৪ মিনিটে তাঁর দ্বিতীয় গোলটিও এসেছে সেই পেনাল্টি কর্নার থেকে। ৪৬ মিনিটে ফিল্ড গোলে থাইল্যান্ডের ম্যাচে ফেরার রাস্তা বন্ধ করে দেন রকিবুল ইসলাম রকি।
আগামীকালের ফাইনালে বাংলাদেশ সময় ৫টায় চেনা প্রতিদ্বন্দ্বী ওমানের বিপক্ষে খেলবে ইমান গোপিনাথানের দল। দিনের প্রথম সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়েছে ওমান।

আতলেতিকো মাদ্রিদকে তাদের মাঠে হারিয়েছে বার্সেলোনা। কিন্তু ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে জয় নিয়ে মাঠ ছাড়ার পর লামিনে ইয়ামালকে অসন্তুষ্ট মনে হয়েছে। কোচ হানসি ফ্লিক ডাকলেও কোনো উত্তর না দিয়ে চলে যান ইয়ামাল। তবে ব্যাপারটা অত গুরুতর নয় বলে জানিয়েছেন ফ্লিক।
৩৮ মিনিট আগে
হারের বৃত্তে আটকে আছে পিন্ডিজ। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম তিন ম্যাচেই পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের। হ্যাটট্রিক হারের পর সব বিভাগেই নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
১ ঘণ্টা আগে
সাধারণত ৩৫ বছর বা তার বেশি বয়স হলেই খেলোয়াড়েরা অবসর নেওয়া শুরু করেন। কিন্তু মাঝেমধ্যে এমন পরিস্থিতি আসে, তাঁরা বাধ্য হয়ে বিদায় বলতে বাধ্য হন। তাঁদেরই একজন ব্রাজিলের অস্কার। শারীরিক জটিলতার কারণে ৩৪ বছরেই থেমে গেল তাঁর ক্যারিয়ার।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে তদন্ত কমিটি কী প্রতিবেদন জমা দেয়, সেটা নিয়ে কৌতূহল ছিল গত কয়েক দিন ধরেই। আজ সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়া পর অবাক করার মতো কিছু চোখে পড়েনি। কাউকে অভিযুক্ত করেনি তদন্ত কমিটি।
৩ ঘণ্টা আগে