
পদ্মা সেতুতে বাড়তি ৩০ হাজার কোটি টাকা খরচ দেখানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। খসরু বলেন, ‘১০ হাজার কোটি টাকার সেতু ৪০ হাজার কোটি টাকা। বাকি ৩০ হাজার কোটি টাকা কোথায়? আমরা জানি কোথায় গেছে। এগুলো সব বের হবে।’
শুক্রবার নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে করা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমীর খসরু বলেন, ‘পদ্মা ব্রিজ থেকে নাকি বেগম খালেদা জিয়াকে ফেলে দেবে। মনে হয় বাপের টাকা দিয়ে ব্রিজ করেছি, এখানে কেউ উঠলে তাদের ফেলে দেব। আরে টাকাটা কার? ১০ হাজার কোটি টাকার ব্রিজ ৪০ হাজার কোটি টাকায় তৈরি করা হয়েছে। বাকি ৩০ হাজার কোটি টাকা কোথায় গেছে? বড় বড় কথা বলার আগে উত্তর দিতে হবে।’
ঋণের টাকায় পদ্মা সেতু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পদ্মা ব্রিজের কথা বলছেন-আমরা কোনো ঋণ নিই নাই বলছেন; এই যে প্রতিবছর টাকা পরিশোধ করছেন, এটি কীসের টাকা পরিশোধ করছেন। প্রতিদিন পকেট থেকে টাকা বের করে পদ্মা ব্রিজ বানাইছেন। সব ঋণের টাকা। মিথ্যা কথা বলছেন জনগণের সঙ্গে। বিশ্বব্যাংক তাদের দুর্নীতির কারণে পদ্মা ব্রিজের প্রকল্প বাতিল করেছে। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। মামলা হওয়ার পরও বিচার করেনি সরকার। বাংলাদেশের মানুষের টাকার পদ্মা ব্রিজ করে, সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে নাকি পদ্মা ব্রিজ থেকে ফেলে দেবে!’
সত্যিকার আওয়ামী লীগ নেতাদের সরিয়ে দেওয়া হয়েছে দাবি করে খসরু বলেন, ‘আমরা আর বাড়ি ফিরে যাব না। ওদের মধ্যে কম্পন শুরু হয়েছে। ওরা কিন্তু পুলিশকে ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু পুলিশ তো বোকা নয়। পুলিশতো দেশের মানুষ। তাঁরা কি বোঝে না দেশের মানুষ কী চায়? বুকে সাহস রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যখনই বিপদ আসবে তখন দেখবেন আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে যাবে। আওয়ামী লীগ চালায় এখন সন্ত্রাসীরা। যারা সত্যিকারের আওয়ামী লীগের রাজনীতি করত তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজারমালিককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়।
৭ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত এক মাসে ঘটেছে অন্তত ১৭টি চুরির ঘটনা। বিপরীতে পুলিশের খাতায় জমা পড়েছে মাত্র তিনটি অভিযোগ। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন নাজুক চিত্র ও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে। ক্ষতিগ্রস্তরা বলছেন, থানায় অভিযোগ করেও প্রতিকার ন
১০ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী একটি মরা শিমুল গাছ এখন জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই শুকনো ডালপালা ভেঙে পড়ছে, অথচ দাঁড়িয়ে থাকা গাছটি অপসারণে এখনো নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। এতে বাজারের ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দা এবং পাশের বিদ্যালয়
১২ মিনিট আগে