প্রথম দিনের দুঃস্বপ্নের সকালটা ফিরে এল দ্বিতীয় দিনেও। তিন বলের ব্যবধানে আউট হয়েছেন লিটন দাস আর মোসাদ্দেক হোসেন সৈকত। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়েছে বাংলাদেশ। এখনো উইকেটে আছেন আগের দিনের অপরাজিত সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। তাঁর সঙ্গী তাইজুল ইসলাম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৪৩ রান।
গতকালের মহাকাব্যিক জুটিটা আরও এগিয়ে নেওয়ার সুযোগ ছিল মুশফিকুর রহিম-লিটনের সামনে। সেটা আর হলো না। ২৫৩ রানের জুটির সঙ্গে আর ১৯ রান যোগ করে জুটি ভাঙে লিটনের বিদায়ে। আগের দিন শ্রীলঙ্কার সেরা বোলার কাসুন রাজিথাই এগিয়ে আসলেন দলকে ম্যাচে ফেরাতে। তাঁর বলে স্লিপে থাকা কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন (১৪৫)। তৃতীয় সেঞ্চুরির পর ক্যারিয়ারের প্রথম ১৫০ রানের ইনিংসের মাইলফলক থেকে ৯ রান দূরে থাকতে আউট হন এ কিপার-ব্যাটার।
তবে লিটন না পারলেও ঠিকই ১৫০ রানের কোটা পেরিয়েছেন মুশফিক। রমেশ মেন্ডিসের বলটা ফাইন লেগে ঠেলে দিয়ে দুই রান নেন মুশি। ১৪৯ থেকে পোঁছে যান ১৫১ রানে। টেস্টে এ নিয়ে পাঁচবার দেড়শ পেরোনো ইনিংস উপহার দিলেন বাংলাদেশের ব্যাটিংয়ের ভরসার প্রতীক। লিটন ১৫০ করতে না পারার আক্ষেপে পুড়লেও আরেকটি জায়গায় তৃপ্ত হতেই পারেন। আউট হওয়ার আগে মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
টেস্টে সাত নম্বরে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তাঁর। ২০১৮ সালের নভেম্বরে মিরপুরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ। এত দিন সেটিই ছিল সর্বোচ্চ।
লিটনকে ফেরানোর তিন বল পরেই উইকেটকিপার নিরোশান ডিকভেলার গ্লাভসবন্দী হন মোসাদ্দেক। তিন বছর পর টেস্ট একাদশে ফেরাটা সুখকর হয়নি তাঁর। শূন্য হাতেই ফিরতে হয় ড্রেসিংরুমে। মোসাদ্দেককে ফিরিয়ে প্রথমবার ৫ উইকেটে পাওয়ার উচ্ছ্বাসে ভাসেন কাসুন। টেস্টে এর আগে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কান কোনো পেসারের ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির ছিল শুধু দিলহারা ফার্নান্দোর। চট্টগ্রাম টেস্টে কনকাশন বদলি হিসেবে নেমে বাংলাদেশকে ভুগিয়েছেন কাসুন। ঢাকা টেস্টে শুরুর একাদশে সুযোগ পেয়ে সেই পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেছেন দীর্ঘদেহী রাজিথা।
মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে