রমেশ মেন্ডিসের বলটা ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে ঠেলে রানের জন্য ছুটলেন মুশফিকুর রহিম। রানটা পূর্ণ হতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন এ অভিজ্ঞ ব্যাটার। পড়ারই কথা, টানা দ্বিতীয় সেঞ্চুরিটা যে ততক্ষণে পূর্ণ হয়ে গেছে। ২১৮ বল আর ৩১৫ মিনিটের অপেক্ষা শেষে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক।
চট্টগ্রামে প্রথম টেস্টে সেঞ্চুরি করে ২৭ মাসের সেঞ্চুরি-খরা কাটিয়েছিলেন মুশফিক। ড্র মেনে নেওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা হয়নি বাংলাদেশের। এক টেস্ট পরেই অভিজাত সংস্করণে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পেয়ে গেলেন মুশফিক।
প্রথম সেশনে দলের বিপর্যয়ের মুখে ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিক। চট্টগ্রামের মতো ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন এখানেও। লাঞ্চের পর বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমাকে চার মেরে ফিফটি পূর্ণ করেন। প্রথম ফিফটি করতে ১১২ বল খেলেন। এক প্রান্তে মুশফিকের সঙ্গী লিটন দাস রানের চাকা সচল রাখেন দারুণভাবে। দেখেশুনে খেলার সুযোগটা তাই আরও ভালোভাবে পান মুশফিক।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচে রাখেন মুশফিক-লিটন। মুশফিকের সেঞ্চুরি আসে দিনের শেষ সেশনে। ততক্ষণে ভালো একটা অবস্থায় দাঁড়িয়ে যায় বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান।
মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
৩৩ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে