কয়েক মাস সংঘাতের পর মারিউপোল শহরের নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে ছেড়ে দিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাঁদের শেষ শক্ত ঘাঁটি মারিউপোলের অবরুদ্ধ বন্দরে থাকা অবশিষ্ট সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে তাঁরা। মার্কিন গণমাধ্যম সিএনএন ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের বিবৃতিতে আরও বলা হয়েছে, শহরের আজভস্তাল স্টিল কারখানায় থাকা ইউনিট কমান্ডারদের ‘তাদের সেনাদের জীবন বাঁচাতে’ নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানায় দুই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা কয়েক শ ইউক্রেনীয় সেনাকে সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করে ইউক্রেন।
দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানান, মারাত্মক আহত অর্ধশতাধিক সেনাকে রুশ নিয়ন্ত্রিত নোভোয়াজোভস্ক শহরে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ২১১ সেনাকে মানবিক করিডর ব্যবহার করে আরেক রুশ নিয়ন্ত্রিত শহর ওলেনিভকায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই রুশ বাহিনীর কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল মারিউপোল শহর। ইউক্রেনের যেসব অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ বাহিনীর সবচেয়ে বেশি সংঘাত হয়েছে, তার মধ্যে আজভ সাগরের তীরবর্তী এই শহর ছিল উল্লেখযোগ্য।
গত এপ্রিলেই মারিউপোল শহরের অধিকাংশ এলাকা দখলে নিয়ে এসেছিল রুশ বাহিনী। একমাত্র শহরটির প্রান্তে অবস্থিত আজভস্তাল স্টিল কারখানা বাদে। সাবেক সোভিয়েত আমলে প্রতিষ্ঠিত বৃহৎ এই কারখানা ছিল ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। শেষ পর্যন্ত মারিউপোলে ‘অভিযান’ সমাপ্ত ঘোষণা করল ইউক্রেনীয় বাহিনী।
মারিউপোল সম্পর্কিত পড়ুন:

জাপানে বিবাহবিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব নিয়ে একটি ঐতিহাসিক পরিবর্তন কার্যকর হয়েছে। বুধবার (১ এপ্রিল) থেকে দেশটির সংশোধিত সিভিল কোড অনুযায়ী, এখন থেকে বিচ্ছিন্ন দম্পতিরা সন্তানের যৌথ অভিভাবকত্ব (জয়েন্ট কাস্টডি) ভাগ করে নিতে পারবেন।
৫ মিনিট আগে
প্রেসিডেন্ট ট্রাম্পের শুরু করা ইরান যুদ্ধকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ হিসেবে অভিহিত করে এর তীব্র সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস কুন্স। তিনি দাবি করেছেন, এই যুদ্ধের কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রে সবকিছুর দাম বেড়ে গেছে।
৩৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত সামরিক সহায়তা না পাওয়ায় যুক্তরাষ্ট্র উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো ছেড়ে যাওয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে একটি ‘কাগুজে বাঘ’
৪ ঘণ্টা আগে
ইহুদিবিদ্বেষী বক্তব্য, ধর্মীয় ঘৃণা ছড়ানো এবং চরমপন্থার অভিযোগে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। আজ বুধবার তাঁর চলমান অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই তাঁকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ এবং সিডনি ভিত্তিক ‘ডেইলি টেলিগ্রাফ’...
৭ ঘণ্টা আগে