দেশে সড়ক দুর্ঘটনা বাড়ছে আশঙ্কাজনক হারে। ফলে পক্ষাঘাতগ্রস্ততা চিকিৎসায় সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশে সার্জনদের জন্য থোরাকো-লাম্বার স্পাইনের অস্ত্রোপচার সম্পর্কিত এক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সাবেক পরিচালক ও বাংলাদেশ স্পাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. খ. আব্দুল আওয়াল রিজভী বলেন, ‘বিকলাঙ্গতা চিকিৎসায় সার্জনদের দক্ষতা অর্জনের বিকল্প নেই।’
বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুসাররাত হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—নিটোরের পরিচালক এবং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বিওএস) সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ, নিটোরের একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. মো. মোনায়েম হোসেন, বিওএস এর মহাসচিব অধ্যাপক ডা. মো. ওয়াহিদুর রহমান, বাংলাদেশ স্পাইন সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম।
‘বেসিক টেকনিকস অব থোরাকো-লাম্বার স্পাইন ফিক্সেশন’ শীর্ষক এই কর্মশালার কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মো. শাহ আলম বলেন, ‘দুই দিনের কর্মশালা বাংলাদেশের স্পাইন সার্জনদের জন্য খুবই কার্যকর হয়েছে, যা তাঁদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।’
তিনি বলেন, ‘দেশে সড়ক দুর্ঘটনায় যেভাবে পক্ষাঘাতগ্রস্ত রোগী বাড়ছে সেটা আশঙ্কাজনক। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোকেও সেবা ও দক্ষতা বাড়াতে হবে। না হলে এত সংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না।’
অধ্যাপক ডা. মো. আব্দুল গনি বলেন, ‘গত ঈদে প্রায় ৬০০ মোটরসাইকেল দুর্ঘটনার তথ্য এসেছে শুধু নিটোরে। এর মধ্যে মৃত্যুহার আশঙ্কাজনক। যার মধ্যে স্পাইনাল ইনজুরি ৫ থেকে ৬ শতাংশ।’
অধ্যাপক গনি বলেন, ‘সরকারি হাসপাতালগুলোর পক্ষে সবাইকে চিকিৎসা সেবা দেওয়া কঠিন। বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসতে হবে।’
সভায় বক্তারা বলেন, দেশে দিন দিন বাড়ছে মেরুদণ্ডের বিভিন্ন রোগ। এর মধ্যে মেরুদণ্ডের বিকলাঙ্গতা ও যক্ষ্মা অন্যতম। এসব সমস্যার জন্য দেশের মানুষকে ছুটতে হতো বিশ্বের বিভিন্ন দেশে। তবে আশার কথা হলো, মেরুদণ্ডের উন্নত চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে। সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি হাসপাতালে এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্মশালায় ভারতের দিল্লির স্পাইনাল ইনজুরি সেন্টারের স্পাইন সার্জারি বিভাগের কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান গুরুরাজ এম সানগোনথিমাত এবং বাংলাদেশের অভিজ্ঞ আটজন স্পাইন সার্জন এই কর্মশালায় মেরুদণ্ডের আধুনিক অস্ত্রোপচার কৌশল নিবন্ধিত ২৮ জন অংশগ্রহণকারীকে হাতে-কলমে শেখান।

হাম বাংলাদেশে নতুন কোনো রোগ নয়। স্বাধীনতার পর থেকে দেশে হামের সংক্রমণ এবং এই রোগে কমবেশি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অন্তত গত পাঁচ দশকের হিসাব ছাড়িয়ে গেছে। হিসাব নথিভুক্ত করার পর থেকে গত সাড়ে ৫ মাসে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর...
৭ ঘণ্টা আগে
ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। ৫০ শয্যার ‘ডেঙ্গু কর্নার’ পূরণ হয়ে গতকাল মঙ্গলবার ভর্তি ছিল ৬০ জন। তাই নতুন ডেঙ্গু রোগী এলে তাদের অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধু আগের কোনো রোগী ছাড়পত্র পেলে তার বেডে নতুন রোগী ভর্তি করা হচ্ছে।
৭ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৯৯ জন মারা গেছে আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন।
১৬ ঘণ্টা আগে