‘আপা, কয়েক মাস ধরে কাঁধের এই জয়েন্টে ব্যথা। কিছুদিন হলো হাত ওপরে তুলতে পারি না, চুল খোঁপা করতে পারি না।’ কথাগুলো বলছিলেন ৪৫ বছরের জোবেদা খাতুন। এ রকম অনেকেই কাঁধের ব্যথা অথবা কাঁধের জয়েন্ট স্টিফ বা জড়তা বোধ করেন কোনো কারণ ছাড়াই। তাঁদের বোঝানোর চেষ্টা করি, ‘ওটা অসুখ। জ্বরের মতো, মাথাব্যথার মতোই স্বাভাবিক ওটা। চিকিৎসায় ঠিক হয়।’
পরীক্ষা করলে দেখা যায় তাঁদের ফ্রোজেন শোল্ডার বা কাঁধের জয়েন্ট শক্ত হয়েছে। ফ্রোজেন শোল্ডার নামটি শুনেই বোঝা যায় শোল্ডার বা কাঁধের জয়েন্ট শক্ত বা জমাট বেঁধেছে। এটি হলে সাধারণত কাঁধের জয়েন্টে তীব্র ব্যথা করে, হাত নাড়াচাড়া করতে কষ্ট হয়, বিশেষ করে হাত ওপরে ওঠানো যায় না। মেয়েদের ক্ষেত্রে চুলে খোঁপা করা বেশ কষ্টকর এবং ছেলেদের ক্ষেত্রে পেছনের পকেটে মানিব্যাগ রাখা, পিঠ চুলকানো কঠিন হয়।
কেন হয়
সঠিক চিকিৎসা না নিলে এ সমস্যা দুই থেকে তিন বছর পর্যন্ত থাকতে পারে। গবেষণায় দেখা গেছে, ৯০ শতাংশ ফ্রোজেন শোল্ডার হালকা ব্যথার ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ ভালো হয়ে যায়। বেশির ভাগ ফ্রোজেন শোল্ডারের রোগী এক মাসেই ভালো হয়ে যায়।
কারও কারও ক্ষেত্রে বেশি সময় লেগে যায়।
যেসব রোগীর ডায়াবেটিস আছে তাঁদের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার খুব স্বাভাবিক। তাই সেসব রোগীর নিয়মিত হাতের ব্যায়াম করা দরকার। বিশেষ করে, যখন হাঁটবেন, অবশ্যই হাত সামনে পেছনে ঝুলিয়ে হাঁটার চেষ্টা করবেন। ডায়াবেটিস সব সময় নিয়ন্ত্রণে রাখতে হবে।
চিকিৎসা
একজন ফিজিওথেরাপি চিকিৎসক মূলত প্রথমে রোগীকে অ্যাসেসমেন্ট করে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন।
সাধারণ কিছু ব্যায়াম
পরামর্শ
লেখক: ফিজিওথেরাপি কনসালট্যান্ট, ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার (পিটিআরসি)

নিয়মিত ক্লান্তি, হঠাৎ ওজন কমে যাওয়া, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন কিংবা বারবার প্রস্রাবের মতো সমস্যাগুলোকে অনেকে বয়সের প্রভাব বা দৈনন্দিন চাপের ফল বলে মনে করেন। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এসব উপসর্গ কখনো কখনো ক্যানসারের প্রাথমিক সংকেতও হতে পারে।
৭ ঘণ্টা আগে
স্ট্রোকের কারণে মস্তিষ্কের কোষের ক্ষতি সীমিত করতে শরীরের তাপমাত্রা কমিয়ে আনার একটি নতুন পদ্ধতি নিয়ে আশাব্যঞ্জক গবেষণার ফল প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, শরীরকে ওষুধের মাধ্যমে সাময়িকভাবে ‘হাইবারনেশন’ বা শীতনিদ্রার মতো অবস্থায় নিয়ে যাওয়া গেলে মস্তিষ্কের কোষগুলো দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে,
৭ ঘণ্টা আগে
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গে এ নিয়ে মোট মৃত্যু ৬৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১ হাজার ৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৮৬।
১০ ঘণ্টা আগে
আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে চলতি অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গুরুত্বপূর্ণ খাতটিতে এই বড় বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্যবিদেরা। সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে এ বরাদ্দ বৃদ্ধির কথা বলছে।
১ দিন আগে