
আগামীকাল ঈদের দিন বন্ধ থাকবে সব আন্তনগর ট্রেন। লোকাল ট্রেন নির্দিষ্ট সময়ে চলবে বলে জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা। তবে পঞ্চগড় এক্সপ্রেসের আজ সোমবারের ট্রেনটি বাতিল করা হয়েছে। পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রীদের দ্রুতযানে করে নির্দিষ্ট গন্তব্যে যেতে বলা হয়েছে। এতে বিপাকে পড়েছেন অসংখ্য যাত্রী।
ঠাকুরগাঁওগামী পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রী শাহীন আলম বলেন, ‘ট্রেনের শিডিউল কেন বাতিল হলো তার কোনো কারণ নেই। এখন বলছে, দ্রুতযানে করে যেতে। টিকিট রিফান্ডও করছে না। এত দূর রাস্তা তো দাঁড়িয়ে যাওয়া সম্ভব না। ১২-১৩ ঘণ্টা লাগবে মিনিমাম।’
কমলাপুর রেল স্টেশনের এসব সমস্যা দেখার কেউ নেই। আজ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজার কাউকেই তাঁদের কক্ষে পাওয়া যায়নি। কর্মরত কয়েকজনকে জিজ্ঞেস করা হলে তাঁরাও কোনো সদুত্তর দিতে পারেননি। স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ারের দুটি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করে হলে কমলাপুরের আরেক স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্চগড় এক্সপ্রেস কী কারণে বাতিল হয়েছে তা জানা নেই। কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। এভাবেই বলে সব সময়। কেউ যেতে না চাইলে টিকিট রিফান্ড করা হবে। প্রক্রিয়া চলছে।’ স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ারের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওনার বাবা গত কয়েক দিন ধরে অসুস্থ।’

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালুর প্রথম দিন গত মঙ্গলবার ৪৪৬টি মামলা হয়েছিল। দ্বিতীয় দিন বুধবার মামলা হয়েছে মাত্র ৪২টি। অর্থাৎ এক দিনের ব্যবধানেই মামলা কমে নেমে এসেছে দশভাগের একভাগে।
৪ ঘণ্টা আগে
ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
৮ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে...
৯ ঘণ্টা আগে
২০২৪ সালের ১৮ জুলাই রামপুরায় আন্দোলনে গিয়ে তাঁর বন্ধু রিফাত ইসলাম পুলিশের গুলিতে আহত হন। পরদিন (১৯ জুলাই) জুমার নামাজের পর রামপুরার মাল্টিকেয়ার হাসপাতালের সামনে তাঁরা আবার আন্দোলনে যোগ দেন। তখন বিজিবি ও পুলিশ কোনো সতর্কবার্তা ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। তখন তিনি বেটার লাইফ হাসপাতালের দিকে দৌড় দেন।
৯ ঘণ্টা আগে