Ajker Patrika

ডিজে পার্টি-কাণ্ডে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৯: ৪২
ডিজে পার্টি-কাণ্ডে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। ছবি: সংগৃহীত

পুলিশ হেডকোয়ার্টার্সের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার এক অফিস আদেশে তাঁকে প্রত্যাহার করে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়।

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা ওই আদেশে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবদুল্লাহ আল জহিরকে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত