ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ঘোষিত ওয়ার্ড কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিতরা। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে তাঁরা এই ক্ষোভ জানান। ঘোষিত কমিটিতে পদবঞ্চিত হওয়ার জন্য সংগঠনের আহ্বায়ক আব্দুস সালামকে দায়ী করে তাঁর অপসারণের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশে আব্দুস সালামের কুশপুত্তলিকা দাহ করে পদবঞ্চিত নেতা-কর্মীরা অভিযোগ করেন, আব্দুস সালাম বিভিন্ন থানার ওয়ার্ড পর্যায়ে টাকার বিনিময়ে কমিটি করেছেন। ওয়ান-ইলেভেনের সংস্কারপন্থী এই নেতা দলের ত্যাগী ও যোগ্যদের বাদ দিয়ে নিজের পকেট কমিটি গঠন করেছেন। অবিলম্বে আব্দুস সালামকে তাঁর পদ থেকে অব্যাহতির দাবি জানান বিক্ষুব্ধরা।
সমাবেশে আনোয়ার হোসেন সরদার, আমিন ভূঁইয়া, মোহাম্মদ শাহিন আলমসহ যাত্রাবাড়ী, শ্যামপুর ও ডেমরা থানার পদবঞ্চিত বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তের অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে দেশের বামপন্থী দলগুলোর মোর্চা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।
৬ ঘণ্টা আগে
এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও চট্টগ্রাম বন্দরের আরও দুটি টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়ার আগে পূর্ববর্তী ব্যবস্থাপনার লাভ-ক্ষতির হিসাব জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
৮ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
১ দিন আগে