‘আরআরআর’-এর পর এবার বক্স অফিস কাঁপাচ্ছে আরেক দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। বহুল প্রত্যাশিত ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমা মুক্তির প্রথম দিন আয় করেছে ১৩৪ কোটি রুপির বেশি। ‘আরআরআর’ কিংবা ‘বাহুবলী ২ ’-এর রেকর্ড ছুঁতে না পারলেও ভেঙেছে অন্য অনেক সিনেমার রেকর্ড।
প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল, মালায়লাম—মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দি ভাষায় সিনেমাটির সংগ্রহ প্রথম দিনে ৫৩ কোটি রুপির বেশি। হিন্দি বলয়ে এর উন্মাদনা চোখে পড়ার মতো।
হিন্দুস্তান টাইমস জানায়, ১৪ এপ্রিল বহুল প্রতীক্ষিত দক্ষিণী তারকা যশ অভিনীত অ্যাকশনধর্মী ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মুক্তি পায়। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। এরই মধ্যে ইঙ্গিত মিলেছে, নির্মিত হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ।

এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা। ‘কেজিএফ’-এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনিকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার যশ। আরও রয়েছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রাবিনা ট্যান্ডনের মতো অভিনয়শিল্পীরা।
এই সম্পর্কিত পড়ুন:

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১২ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৩ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৪ ঘণ্টা আগে