ভারতীয় সিনেমায় এক অনন্য ইতিহাস গড়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’। এই কন্নড় সিনেমার বাজেট ছিল ৮০ কোটি টাকা। ২০০ কোটিরও বেশি ব্যবসা করে রেকর্ড গড়েছিল। ২১ ডিসেম্বর ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে চর্চা চলছে এখনো। ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত সিনেমাটির দ্বিতীয় খণ্ড ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ মুক্তি পাচ্ছে ১৪ এপ্রিল। বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে আরও এক রেকর্ড গড়তে যাচ্ছেন ইয়াশ। সেটার একটি আভাস পাওয়া গেছে অগ্রিম টিকিট বিক্রিতে। ১০০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয়ের জোর সম্ভাবনা রয়েছে।
‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধিরার। প্রশান্ত নীলের পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও অভিনয় করেছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।
কেজিএফ শব্দের পুরো অর্থ কোলার গোল্ড ফিল্ড। বেঙ্গালুরু থেকে ১০০ কিমি দূরে কোলার অঞ্চল। আনুমানিক ১২১ বছর আগে এখানে খনি থেকে সোনা উত্তোলন করা হতো। সায়ানাইডের সাহায্যে উত্তোলিত সোনাকে প্রসেস করা হতো বলে সেখানে বড় বড় সায়ানাইডের পাহাড় দেখা যায়। এই পাহাড়ের ওপরই সেট তৈরি করে কেজিএফের শুটিং হয়েছে।
৮০০ জনের বেশি জুনিয়র আর্টিস্ট অভিনয় করেছেন এই সিনেমায়। সেট ডিজাইন থেকে শুরু করে অভিনেতাদের পোশাক এবং ব্যবহারসামগ্রী সবকিছুতেই সময়কাল বিবেচনায় প্রতিটি ডিটেলিংকে যথাযথ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। সিনেমাটি তৈরি করতে সময় লেগেছে চার বছর। গুঞ্জন উঠেছে সাফল্যের কথা মাথায় রেখে এই সিনেমার চ্যাপ্টার থ্রি তৈরি হবে। কিন্তু পরিচালক প্রশান্ত নীল বলেছেন, চ্যাপ্টার টু দিয়েই শেষ হচ্ছে কেজিএফ।
কিছু তথ্য…
কেজিএফ সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫