রাত পোহালেই মুক্তি পেতে চলেছে বহুল প্রত্যাশিত দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২ ’। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে সিনেমাটি।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের প্রতিবেদনে জানা যায়, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩৪৫ কোটি রুপিতে। কর্ণাটকে এই সিনেমার মুক্তি-পূর্ব ব্যবসা ১০০ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৭৮ কোটি রুপি, তামিলনাড়ুতে ২৭ কোটি রুপি, কেরালায় ১০ কোটি রুপি, হিন্দি বেল্ট থেকে ১০০ কোটি রুপি এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩০ কোটি রুপি।
১০০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয়ের সম্ভাবনা রয়েছে। মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিংয়েই সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি দিয়েই ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ আয় করেছে ২৫ কোটি রুপির বেশি।
এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে, দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা। আগামীকাল ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২ ’। ‘কেজিএফ’-এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনিকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার যশ। আরও রয়েছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডনের মতো অভিনয়শিল্পীরা।
কেজিএফ সম্পর্কিত আরও পড়ুন:

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৩ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৪ ঘণ্টা আগে