দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ যে অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে, তার ইঙ্গিত মিলেছে এরই মধ্যে। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, সিনেমাটি মুক্তির দিনের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে অগ্রিম টিকিট বুকিং দিয়ে সংগ্রহ করেছে ৭ কোটি রুপির বেশি। মুক্তির আগের দিন বুধবার নাগাদ অগ্রিম ১৫ কোটি রুপির বেশি আয় করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, মুক্তির দিন ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ৩০ কোটি রুপি উপার্জন নিশ্চিত করে ফেলেছে ইতিমধ্যে। আর এই ধারণা সত্যি হলে মহামারির সময়ে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ হিন্দি বেল্টে বক্স অফিসে প্রথম ৩০০ কোটি আয়ের সিনেমা হতে যাচ্ছে।
বহুল প্রতীক্ষিত এই সিনেমার জন্য তিন বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে দর্শক। গত ২৭ মার্চ প্রকাশ্যে আসে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর ট্রেলার। ট্রেলারেই স্পষ্ট রেকর্ড ভাঙার ইঙ্গিত। ২ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেলারটির পুরোটা জুড়েই অ্যাকশন। হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল, মালায়লাম মিলিয়ে মোট পাঁচটি ভাষায় প্রকাশ পাওয়া ট্রেলারটি প্রকাশের পর মাত্র ২৪ ঘণ্টায় ভিউ ছাড়ায় ১০৯ মিলিয়ন। এক দিনে এত ভিউ ভারতীয় সিনেমার ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি।
এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে, দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা। আগামী ১৪ এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। ‘কেজিএফ’-এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনিকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে দেখা যাবে। আরও রয়েছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডনের মতো অভিনয়শিল্পীরা।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৩ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৪ ঘণ্টা আগে