
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনছেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। গণতন্ত্রের বিকাশে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে একটি প্ল্যাটফর্ম খুঁজছিলেন তিনি। সম্প্রতি এ ক্ষেত্রে টুইটারের ভূমিকা নিয়ে ফলোয়ারদের জিজ্ঞেস করে একটি টুইটও করেন মাস্ক।
অবশেষে সেই টুইটারেরই একটি উল্লেখযোগ্য শেয়ার কিনে নিলেন ইলন মাস্ক। মার্কিন পুঁজিবাজারের নথির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইলন মাস্ক টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন।
এই খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে টুইটারের শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে। লেনদেন শুরুর আগেই মাইক্রো ব্লগিং সাইটটির শেয়ারের দাম প্রায় ২৫ শতাংশ বেড়ে যায়।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক গত ১৪ মার্চ টুইটারের ৭ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৯৩৮টি শেয়ার কিনে নিয়েছেন। শুক্রবার দিন শেষে এসব শেয়ারের মোট মূল্য দাঁড়ায় ২৮৯ কোটি ডলার।
এর ফলে টুইটারের অন্যতম শেয়ারহোল্ডারে পরিণত হলেন মাস্ক। এমনকি টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির চেয়ে ৪ গুণ বেশি শেয়ারের মালিক হলেন তিনি। যেখানে ডরসি টুইটারের মাত্র ২ দশমিক ২৫ শতাংশ শেয়ারের অংশীদার।
ইলন মাস্ক অবশ্য টুইটারের নিয়মিত ব্যবহারকারী। এই মাইক্রো ব্লগিং সাইটটিতে তাঁর ফলোয়ার ৮ কোটির বেশি।
গত মাসে মাস্ক তাঁর ফলোয়ারদের জিজ্ঞেস করেন, তাঁরা কি মনে করেন সোশ্যাল মিডিয়া আসলেই বাক্স্বাধীনতাকে উৎসাহিত করছে? তিনি লেখেন, ‘গণতন্ত্র ঠিকঠাক কাজ করতে হলে বাক্স্বাধীনতা অপরিহার্য। আপনারা কি মনে করেন, টুইটার এই নীতিতে কঠোরভাবে বিশ্বাসী।’
একটা নতুন প্ল্যাটফর্ম কি আনা দরকার—এমন প্রশ্নও ছুড়ে দেন ইলন মাস্ক।

বাঙালির ঘরে যেমন বেগুন আর মাংস দিয়ে তৈরি নানান পদ খাবারের টেবিলে আলাদা জায়গা করে নেয়, তেমনি গ্রিসের রান্নাতেও বেগুন, মাংস আর মসলার মেলবন্ধনে তৈরি মুসাকা বেশ জনপ্রিয়। নরম বেগুন, মসলাদার কিমা মাংস আর মোলায়েম বেচামেল সস একের পর এক স্তরে সাজিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু পদ। ঘরোয়া আয়োজন থেকে অতিথি আপ্যায়ন—
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্কুইরমি অ্যান্ড গ্রাবস’ নামে পরিচিত হান্না ও শেন বারকো দম্পতি। মূলত হান্নার স্বামী শেন একজন প্রতিবন্ধী হওয়ায় তাঁদের দাম্পত্য অনেকের কাছেই কৌতূহলের বিষয়। ব্যতিক্রমী এই দম্পতি এবার তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।
১০ ঘণ্টা আগে
ত্বক সুন্দর ও সতেজ রাখতে আমরা কত কিছুই না করি। কিছুদিন পরপর ট্রেন্ডস হয়ে দাঁড়ায় নতুন প্রসাধনী। আর রূপ সচেতনেরা সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেন। যাঁরা ট্রেন্ড অনুসরণ করেন না, তাঁরাও ত্বক আকর্ষণীয় করে তুলতে প্রতিদিন ব্যবহার করেন ফেসওয়াশ, স্ক্রাব, ময়শ্চারাইজার, ফরসা হওয়ার ক্রিম কিংবা নানাবিধ মেকআপ পণ্য।
১৫ ঘণ্টা আগে
পর্যাপ্ত রোদ, স্বাস্থ্যকর খাবার, চোখ জুড়ানো সবুজ প্রান্তর আর হাঁটাহাঁটির দারুণ সুযোগ। একটি আদর্শ ছুটির দিনে এর চেয়ে বেশি আর কী চাই? মন চাঙা করতে এবং দৈনন্দিন ব্যস্ততার মাঝে নিজেকে একটু নতুন শক্তি দিতে ঘুরে আসার সেরা গন্তব্য এখন পর্তুগালের রাজধানী লিসবন।
১৭ ঘণ্টা আগে