কয়েক মাস ধরে মানসিকভাবে বেশ চাপে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব, একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় এবং তাঁর মায়ের চিকিৎসা নিয়ে টানা ধকল গেছে শুভর ওপর। তা থেকে বের হয়ে কিছুটা প্রশান্তির জন্য শুভ ভরসা রাখলেন ধ্যানে।
সম্প্রতি নেপালে দশদিনের মেডিটেশন কোর্সে অংশ নিয়েছেন তিনি। ভিপাসানা নামের এ মেডিটেশন তিনি করেছেন নেপালের কাঠমান্ডুতে। ১ এপ্রিল থেকে এটি শুরু করেছিলেন শুভ। মঙ্গলবার দুপুরে কাঠমান্ডুতে ধারণ করা এক ভিডিওবার্তায় এসব তথ্য জানান চিত্রনায়ক।
আরিফিন শুভ বলেন, ‘ভিপাসানা এমন একটি মেডিটেশন যেখানে প্রশিক্ষকের সঙ্গে অল্প কিছু কথা বলা ছাড়া কোনো বলা যায় না। মেডিটেশনে অংশ নেওয়া অন্য কারও সঙ্গেও কথা বলা যায় না। এভাবে কাটাতে হয় দশটা দিন। সঙ্গে থাকে না কোনো ডিভাইস। যেখানে মেডিটেশনটি হয়, সেই জায়গাটিও প্রচণ্ড নীরব।’
এরইমধ্যে শেষ হয়েছে শুভর মেডিটেশন পর্ব। এ মেডিটেশন তাঁর দারুণ উপকারে এসেছে বলে জানিয়েছেন অভিনেতা। শুভ বলেন, ‘এই মেডিটেশন যে আমাকে আলোকিত করেছে তা নয়। তবে সম্পূর্ণ নতুন একটা এক্সপেরিয়েন্স। এখানে নিজেকে দেখার সুযোগ তৈরি হয়, রিয়েলাইজেশন তৈরি হয়। সকাল সাড়ে ৪টা থেকে এটা শুরু হতো, আর শেষ হতো ৯টা ৩০ মিনিটে।’
মেডিটেশন চলাকালে সবারই নিজের খাবার নিজেকেই সংগ্রহ করতে হতো। ভিপাসানা মেডিটেশন করতে রেজিস্ট্রেশন করতে হয়। এর জন্য খরচ লাগে না। তবে মেডিটেশন করা শেষে কেউ যদি আর্থিক সহায়তা করতে চায়, তাহলে তিনি সেটা করতে পারেন।
আরিফিন শুভ সম্পর্কিত পড়ুন:

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে