শুক্রবার (৩ ডিসেম্বর) সিনেমা হলে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’। মুক্তির দিন থেকেই ঢাকা ও ঢাকার বাইরে দর্শক জোয়ারে ভাসছে বলে জানান মিশন এক্সট্রিম-সংশ্লিষ্টরা। জানালেন, যে টার্গেট নিয়ে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দেওয়া হয়েছে, প্রথম দিনে দর্শক সাড়া যেন সেই সফলতার পথই দেখাচ্ছে।
‘মিশন এক্সট্রিম’ ছবির পরিচালক সানী সানোয়ার বলেন, ‘প্রথম দিনে দারুণ সাড়া পেয়েছি আমরা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোর সার্বক্ষণিক খবর রাখছি। হলমালিকদের প্রায় সবাই দারুণ খুশি। তাঁরা আমাদের জানিয়েছেন, শুক্রবার সকালের শোতে খুব বেশি দর্শক না থাকলেও দুপুর ও সন্ধ্যার শোতে বেশ ভালো দর্শক পেয়েছেন।’ হলমালিকেরা বলছেন, ‘বিগত দুই-তিন বছরে সিনেমা হলগুলোতে এমন দর্শক তারা দেখেননি।’
ছবিটি মুক্তির আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ, নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা।
অতিথির তালিকায় ছিলেন নায়ক আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার আরিফিন। শুভর স্ত্রী অর্পিতাকে সচরাচর সিনেমা-সংশ্লিষ্ট অনুষ্ঠানে দেখা যায় না। তবে সেদিন ছবি দেখতে এসেছিলেন। ছবিটি দেখা শেষ করে অর্পিতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সবাই বেশ ভালো অভিনয় করেছেন। ভালো অভিনয় একটা ছবির সবচেয়ে বড় বিষয় বলে তিনি মনে করেন।
আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার কলকাতার মেয়ে। পেশায় ফ্যাশন ডিজাইনার অর্পিতা বর্তমানে বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে