করোনাকালীন বিপর্যয় কাটিয়ে আবারও চাঙা হচ্ছে সিনেমা হল। এর মধ্যে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলা ছবি ‘মিশন এক্সট্রিম’-এর প্রথম পর্ব। শুক্রবার দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
এই ছবির জন্য বন্ধ থাকা ২০টি সিনেমা হল নতুন করে চালু হচ্ছে। করোনা মহামারিতে দুই বছর বন্ধ ছিল এই হলগুলো। হলসূত্রে জানা যায়, গত দুই বছরে আর কোনো ছবি একসঙ্গে এতগুলো হলে মুক্তি পায়নি।
ছবির পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘আরও অনেক প্রেক্ষাগৃহ ছবিটি প্রথম সপ্তাহে চেয়েছিলেন, কিন্তু আমরা ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত করেছি। দ্বিতীয় সপ্তাহ থেকে পর্যায়ক্রমে বাকি হলগুলোতেও চলবে। এই সিনেমার মাধ্যমে হলগুলো নতুন করে প্রাণ ফিরে পাবে।’
ছবিটি নিয়ে হলমালিকদের এমন আগ্রহ দেখে উচ্ছ্বসিত এই নির্মাতা। জানালেন, ‘আমরা সবাই মিলে নিজেদের সর্বোচ্চটা দিয়ে বড় বাজেটের এই ছবিটি নির্মাণ করেছি। অভিনয়শিল্পীরা ভালো অভিনয় করেছেন। প্রচার-প্রচারণাতেও কমতি রাখিনি। বাকিটা দর্শকদের ওপর।’
দেশ ও দেশের বাইরে 'মিশন এক্সট্রিম' একযোগে আগামীকাল মুক্তি পাচ্ছে। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার।
ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত ছাড়াও রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে