ছোট চুল-দাড়ি, চোখের নিচে দীর্ঘরাত না ঘুমানোর ছাপ, সারা শরীরে লেগে আছে রক্ত আর ময়লা। নোংরা হয়ে আছে পরনের পোশাকও। শরীরজুড়ে ক্লান্তি। জ্বলে আছে শুধু চোখজোড়া। একজোড়া বিস্ফারিত চোখ যেন বলছে অনেক কথাই।
নতুন ছবির পোস্টারে এভাবেই দেখা দিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। রায়হান রাফি পরিচালিত ‘নূর’ ছবিতে এ লুকেই দেখা যাবে তাঁকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছবির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে পাবনায় প্রায় ২০দিন ধরে শুটিং চলে এ ছবির। এর কিছুদিন আগে দেওয়া হয় ঘোষণা। তবে কী ধরনের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘নূর’, কী ধরনের চরিত্রে দেখা যাবে শুভকে—কিছুই জানাননি ছবিসংশ্লিষ্টরা।
ছবির কাজ শেষ। মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘নূর’। তাই আগেভাগেই শুরু হলো প্রচারণা। তারই অংশ হিসেবে প্রকাশ পেল ছবির প্রথম লুক। সঙ্গে জানা গেল, ‘নূর’ ছবির গল্পের একটি বড় অংশ জুড়ে আরিফিন শুভকে দেখা যাবে মানসিক হাসপাতালে। বৃহস্পতিবার প্রকাশ করা পোস্টারে এমন ইঙ্গিত পাওয়া গেল।
পোস্টারে দেখা যাচ্ছে, মানসিক হাসপাতালের পোশাক গায়ে শুভ বসে আছেন। পেছনের দেয়ালে অনেক আঁকিবুকি। হয়তো কেউ কিংবা শুভ নিজেও হতে পারে, দেয়ালে এঁকে রেখেছে প্রিয় মানুষের মুখ!
শুভর হাতে এক নারীর ছবি। ধারণা করা হচ্ছে, ওই ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি ঐশী।
‘নূর’ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন ঐশী। ছবির গল্পে কি তিনি শুভর স্ত্রী নাকি প্রেমিকা? উত্তর জানা যায়নি এখনো।
তবে এই একটি ছবি প্রকাশ করেই দর্শকদের মধ্যে যথেষ্ট কৌতুহল হাজির করেছে ‘নূর’ টিম।
শুভ ও ঐশী জুটির দ্বিতীয় সিনেমা ‘নূর’। এর আগে তাঁরা একসঙ্গে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ ছবিতে অভিনয় করেছেন।
করোনা সংক্রমণ কমলে ও সিনেমা হলে দর্শকদের উপস্থিতি স্বাভাবিক হলেই দেশজুড়ে মুক্তি পাবে ‘নূর’।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে