মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে মো. ফয়সাল (২৮) ও আমির উদ্দিন (৩৫) নামের দুই ব্যক্তি ফেঁসে গেছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা এলাকা থেকে তাঁদের আটক করে র্যাব-৪। গতকাল বুধবার এ ঘটনায় র্যাব-৪ এর পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদ সিঙ্গাইর থানায় মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখায় পুলিশ।
র্যাব সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে সোনাটেংরায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও কাঠের গ্রিপারযুক্ত লোহার তৈরি পিস্তল এবং ম্যাগাজিনের ভেতরে দুটি কার্তুজ উদ্ধার করে র্যাব। এ সময় ওই এলাকার ফয়সাল ও আমির উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে একই এলাকার শামসুল হক সিকদারের ছেলে আনোয়ার সিকদারকে আটক করে র্যাব। পরে আনোয়ারের দেওয়া তথ্য ও র্যাবের তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা।
র্যাব-৪-এর পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদ বলেন, পূর্বশত্রুতার জেরে অস্ত্র দিয়ে আনোয়ারকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন ফয়সাল ও আমির। মঙ্গলবার বিকেলে তাঁদের আটক করা হয়। এ সময় পরিকল্পনাকারী আহাদ ও সিদ্দিক নামের দুই ব্যক্তি পালিয়ে যান।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, এ বিষয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনের ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযুক্ত ডিলার শহিদুল ইসলাম বলেন, ‘আমি যে সার উত্তোলন করেছিলাম, তা বিতরণ করা হয়েছে। বিতরণ করা সারের রেজিস্টার রয়েছে, চাইলে দেখতে পারেন। চাহিদার তুলনায় কম সার পাওয়া গেলে আমার কী করার আছে?’
৮ মিনিট আগে
পঞ্চগড়ে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন...
২১ মিনিট আগে
২০২৫ সালের পর টঙ্গীর ইজতেমা ময়দানে ইজতেমা না করার বিষয়ে সা’দপন্থীরা কোনো মুচলেকা দেয়নি বলে দাবি করেছে তাবলীগ জামাত বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মুচলেকা দেওয়ার কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে।
২৩ মিনিট আগে
গ্রেপ্তার মোহাম্মদ আলী পুলিশকে ২০ ভরি সোনা দেওয়ার সময় জানিয়েছেন—বাকি ২০ ভরি সোনা আছে পুলিশ কনস্টেবল জাকির হোসেনের কাছে। তিনিই সোনার চালানটি নিয়ে যাওয়ার বিষয়টি জাকিরকে জানিয়েছিলেন। সোনা হস্তান্তরের পর জাকির অভিযানের নামে ওই সোনা ছিনিয়ে নেন।
১ ঘণ্টা আগে