বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী ৩০ জুন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গতকাল মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। পদ্মা সেতু চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গত সোমবার দীর্ঘ বৈঠকের ফলাফলের পরিপ্রেক্ষিতেই এ তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব। মন্ত্রী ও প্রকল্পসংশ্লিষ্টরা এত দিন বলে আসছিলেন আগামী জুনে পদ্মা সেতু খুলে দেওয়া হবে। তবে এই প্রথম নির্দিষ্ট তারিখ জানালেন মন্ত্রিপরিষদ সচিব।
আনোয়ারুল ইসলাম জানান, পদ্মা সেতু চালুর বিষয়ে গত সোমবার একটি দীর্ঘ বৈঠক হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘করোনা মহামারির কারণে এক দিনও পদ্মা সেতু ও চট্টগ্রামের কর্ণফুলী টানেলের নির্মাণকাজ বন্ধ ছিল না। একটি সুরক্ষাব্যবস্থা বা বায়োবাবল তৈরি করা হয়েছিল। তাঁর মধ্যে কাজ চলেছে। বর্তমানে পদ্মা সেতুতে চলছে পিচ ঢালাই আর বাতির খুঁটি বসানোর কাজ। উদ্বোধনের জন্য রং আর আলোকসজ্জার কাজও এগিয়ে চলছে। এ কাজ দ্রুত শেষ করা হবে।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
পদ্মা সেতুর মূল অংশ অর্থাৎ নদীর অংশের দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। তবে দুই পারে আরও প্রায় চার কিলোমিটার আছে ভায়াডাক্ট। সব মিলিয়ে সেতুটি প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ।
দ্বিতলবিশিষ্ট সেতুর স্টিলের স্প্যানের ওপর দিয়ে চলবে যানবাহন। এই পথটি ২২ মিটার চওড়া, চার লেনের। মাঝখানে আছে বিভাজক। স্প্যানের ভেতর দিয়ে চলবে ট্রেন। সেতুতে একটি রেললাইনই বসানো হবে।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

আবদুল আউয়াল মিন্টু বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় এলাকায় লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দাবদাহ ও খরার মতো দুর্যোগের প্রকোপ ও তীব্রতা বাড়ছে।
৯ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিচারব্যবস্থার সামনে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। এআইয়ের প্রভাব ও অপব্যবহার থেকে বিচারব্যবস্থাকে সুরক্ষিত রাখতে বিচারকদের এআই সম্পর্কে সচেতন হওয়া এবং নিজস্ব প্রজ্ঞা ও বিচারিক বিচক্ষণতা প্রয়োগ করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া ‘মক্কা চুক্তি’কে তারা তেহরানের বিরুদ্ধে কোনো উদ্যোগ হিসেবে দেখছে না। একই সঙ্গে এই চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহ বা সিদ্ধান্ত নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদন থেকে...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ব্যাপারে ‘অত্যন্ত আশাবাদী’ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে, তিনি আশা প্রকাশ করেন—আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব এবং এটাই গণতন্ত্রের মূল সৌন্দর্য। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...
২ ঘণ্টা আগে