মহান স্বাধীনতা দিবসে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বপ্নের পদ্মা সেতুর অবয়ব তৈরি করেছে। গতকাল শনিবার স্বাধীনতা দিবসের বর্ণিল আয়োজনে মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে ডিসপ্লের মাধ্যমে তারা এ অবয়ব তৈরি করে। শিক্ষার্থীদের এমন পারফর্মকে উপস্থিত সবাই করতালি দিয়ে স্বাগত জানান।
সরেজমিনে দেখা গেছে, চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী একে অপরের ওপর মাথা রেখে দাঁড়িয়ে। সবাই দু-হাত মুষ্টিবদ্ধ করে ওপরে তুলে ধরেছে। তাদের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এক শিক্ষার্থী, তার হাতে জাতীয় পতাকা। সে পতাকা উঁচিয়ে হেঁটে জানান দিচ্ছে এটাই স্বপ্নের ‘পদ্মা সেতু’। সাউন্ড সিস্টেমে ভেসে আসছে, পদ্মা সেতু, পদ্মা সেতু। মুহূর্তের মধ্যে প্যান্ডেলের ভেতর-বাইরের সবাই করতালি দিয়ে স্বাগত জানান শিক্ষার্থীদের।
আয়োজক কমিটি জানায়, চলতি বছর জুনে চালু হবে স্বপ্নের পদ্মা সেতু। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে মাদারীপুরবাসীর যোগাযোগের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। তাই শিক্ষার্থীরা স্বাধীনতা ও জাতীয় দিবসে পদ্মা সেতুকে সবার সামনে তুলে ধরে। পরে শিক্ষার্থীদের দেওয়া হয় পুরস্কার। দলের নেতৃত্বে ছিল চরমুগরিয়া মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আরমিন। এ ছাড়া ৩৩টি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ডিসপ্লেতে অংশ নেয়।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
শিক্ষার্থী আরমিন জানায়, ‘ডিসপ্লের বিষয়ে স্যারদের জানাই, এবার পদ্মা সেতুর অবয়ব তুলে ধরব। স্যাররাও সায় দেন। কষ্ট হলেও মাদারীপুরবাসীর স্বপ্নের সেতুর অবয়ব নির্মাণ করতে পেরেছি।’
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘এবারের স্বাধীনতা দিবস উদ্যাপন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এ বছর পদ্মা সেতু চালু হবে। শিক্ষার্থীদের কাল্পনিক সেতু বাস্তবে দেখতে পারব।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫