পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় আছেন পদ্মাপাড়ের মানুষ। তাঁরা আশা করছেন পদ্মা সেতু চালু হলে তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে, লাঘব হবে ভোগান্তির। সেতুর নিচ দিয়ে লঞ্চ পার হতেই সেতু নিয়ে আলোচনা শুরু করেন সাধারণ যাত্রীরা।
লঞ্চের যাত্রীরা বলেন, ‘আর মাত্র তিন-চার মাস। তারপরই ওপর দিয়ে যাওয়া যাবে।’ গতকাল বুধবার সকাল ৯টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে লঞ্চে অবস্থানের সময় পদ্মা সেতু নিয়ে সাধারণ যাত্রীদের মুগ্ধতা আর প্রত্যাশার আলাপ-আলোচনা শোনা যায়।
লঞ্চের ভাড়া নিয়ে কথা-কাটাকাটি করছিলেন এক বয়স্ক ব্যক্তি। ভাড়া বেশি নেওয়া হচ্ছে অভিযোগ করে নিজেকেই সান্ত্বনা দিয়ে বলেন, ‘আর বেশি দিন নাই। যাত্রীদের হয়রানির দিন শেষের পথে। জুনেই চালু হবে পদ্মা সেতু!’
জাহানারা বেগম নামের এক যাত্রী বলেন, ‘লঞ্চে ওঠা-নামা করতে ঝামেলা হয়। ব্যাগ ও বাচ্চাকাচ্চা নিয়ে সমস্যায় পড়তে হয়। সেতু চালু হলে আমাদের সব দুর্ভোগ দূর হবে।’
লঞ্চের ডেকে দাঁড়িয়ে শিশু সন্তানকে কোলে নিয়ে পদ্মাসেতু দেখাচ্ছিলেন কামরুজ্জামান নামের এক যাত্রী। তিনি বলেন, ‘পদ্মাসেতু আমাদের স্বপ্নের সেতু। সেতুর দিকে তাকালে মনে প্রশান্তি আসে। সন্তানকে তাই দেখাচ্ছি। জুনেই সেতুর ওপর দিতে যেতে পারব আশা রাখি।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ৮৭টি ছোট-বড় লঞ্চ চলাচল করছে। এ ছাড়া বৈধ স্পিডবোট রয়েছে দেড় শ এর মতো।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম রুট এই বাংলাবাজার-শিমুলিয়া। পদ্মাসেতু চালু হলে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫