ইউক্রেনে রাশিয়া পারমাণবিক হামলা করবে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, ‘রাশিয়া একমাত্র তখনই পারমাণবিক হামলা চালাবে, যখন তার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এ ছাড়া রাশিয়া ইউক্রেনে পারমাণবিক হামলা করবে না।’ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুতিনকে ‘কসাই’ বলে অভিহিত করা এবং রুশ প্রেসিডেন্টের আর ক্ষমতায় থাকা উচিত নয় বলে ঘোষণা করা সম্পর্কে পেসকভ বলেন, ‘এটি বেশ উদ্বেগজনক।’
পেসকভ আরও বলেন, এটি তিনি ব্যক্তিগতভাবে কটাক্ষ করেছেন। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। রাশিয়ার ক্ষমতায় কে থাকবেন, সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্ধারণ করবেন না।
পেসকভ ইউক্রেনের সাধারণ নাগরিকের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, রাশিয়া ইউক্রেনের সাধারণ নাগরিকের ওপর হামলা করছে না। রুশ সেনাবাহিনী শুধু ইউক্রেনের সামরিক স্থাপনার ওপর হামলা করছে।

ইয়েমেনে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে একাধিক ফ্রন্টে তীব্র লড়াই চলছে। উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের তাইজ, পশ্চিম উপকূল, আল-জাওফ, মারিব ও ধালিয়া এলাকায় গত দুই সপ্তাহের সংঘর্ষে অন্তত ১৯৪ জন নিহত এবং ৮৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
৬ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট দেশটির এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাআত্তে জ্ঞানসারাকে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমা বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্ট প্রগীথ একনালিগোডার স্ত্রীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় ওই ভিক্ষুকে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও...
৮ ঘণ্টা আগে
ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।
৮ ঘণ্টা আগে