
ইউক্রেনে আক্রমণের পরিপ্রেক্ষিতে রাশিয়ার তেল-গ্যাসের ওপর নির্ভরতা কমাতে টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নির্ভরশীলতা থেকে ইউরোপকে মুক্ত করার প্রয়াসে ওই যৌথ টাস্কফোর্সের ঘোষণা দেন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস ও ইউরোপীয় কমিশনের প্রতিনিধিদের নিয়ে গঠিত টাস্কফোর্সের প্রধান কাজ হবে রাশিয়া থেকে ইউরোপ যে তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করে তার বিকল্প সরবরাহ খুঁজে বের করা এবং প্রাকৃতিক গ্যাসের চাহিদা সামগ্রিক কমানোর উপায় খোঁজা। এ ছাড়া, এই টাস্কফোর্স মিথেন গ্যাসের নির্গমন কমানো ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর বিষয় নিয়েও কাজ করবে।
এ প্রসঙ্গে হোয়াইট হাউস জানিয়েছে, তাঁরা অন্যান্য দেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ২০২২ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ইউরোপকে কমপক্ষে ১৫ বিলিয়ন ঘনমিটার তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করবে।
রাশিয়ার গ্যাস ও তেলের ওপর ইউরোপের নির্ভরতা কমিয়ে ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কোকে শাস্তি দেওয়ার পশ্চিমা প্রচেষ্টা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আগে নেদারল্যান্ডস ও হাঙ্গেরির প্রধানমন্ত্রীরা রুশ তেল-গ্যাস, বিশেষ করে গ্যাসের ওপর নির্ভরতা কমানোর আগে বিকল্প উৎস খুঁজে বের করার দিকে জোর দিয়ে বলেছেন—রুশ তেল-গ্যাস বন্ধ হলে তাঁদের দেশের অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে ইউরোপের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করলেও ইউরোপে রুশ তেল-গ্যাস সরবরাহ বন্ধ কঠিন হবে বলে ধারণা বিশ্লেষকদের।

ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। বিশ্লেষকেরা বলেছেন, এই দুর্যোগে জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব ছিল। তাই নেপাল এখন চাইছে, বিশ্বের শীর্ষ তিন কার্বন নিঃসরণকারী দেশ—চীন, যুক্তরাষ্ট্র, ভারত—যেন এই দুর্যোগের জন্য তাদের ক্ষতিপূরণ দেয়।
৯ ঘণ্টা আগে
চীন-নেপাল সীমান্তের হিমালয় অঞ্চলে আকস্মিক ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিপর্যয়ের এক সপ্তাহ পর আজ বুধবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ১ হাজার ২০৪ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৪ হাজার ২১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন...
১০ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার এক সপ্তাহ পরও নিখোঁজ স্বজনদের খোঁজে হাহাকার চলছে। মর্গগুলোতে মরদেহ রাখার জায়গা ফুরিয়ে যাওয়ায় অনেক মরদেহ দাফন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিখোঁজ ও নিহতদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে কর্তৃপক্ষ।
১১ ঘণ্টা আগে
রাশিয়ার আকাশসীমা ব্যবহারকারী এয়ারলাইনসগুলোকে সতর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ড্রোন হামলা আরও বাড়ালে রুশ আকাশসীমা কার্যত বন্ধ হয়ে পড়তে পারে।
১৪ ঘণ্টা আগে