আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করেছে। বিশ্বের কাছে একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সুতরাং দেশে-বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।’
আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শাজাহান খান এমপি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘আওয়ামী লীগের শিকর প্রোথিত রয়েছে বাংলার মানুষের হৃদয়ে। যা কখনই কোনো শক্তি উপড়ে ফেলতে পারবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক। সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ (অব:) জাকারিয়া খন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হীরু, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয় খান বিপ্লব।

এবারের সংসদ নির্বাচনে জয়ী হয়ে অনেক নতুন মুখ চমক দেখিয়েছে। অন্যদিকে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এবং বর্ষীয়ান অনেক প্রার্থীর ভোটের ফল শেষ পর্যন্ত তাদের পক্ষে যায়নি।
১ ঘণ্টা আগে
একসময় জাতীয় পর্যায়ের রাজনীতিক তৈরির সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আরও দুজন জাতীয় সংসদে যাচ্ছেন। তাঁরা হলেন নুরুল হক নুর ও আখতার হোসেন। তাঁরা একই প্যানেলে ছিলেন। ওই প্যানেলের প্রার্থী নাহিদ ইসলামও তাঁদের সঙ্গী হয়েছেন।
১ ঘণ্টা আগে
আগের তিন সংসদে যেভাবেই হোক বিরোধী দল ছিল জাতীয় পার্টি (জাপা)। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সেই জাপার ভরাডুবি হলো। এই প্রথম দলটির কোনো প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেননি। এমনকি জাপার ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর বিভাগের ৩৩টি আসনের একটিতেও জয় পায়নি দলটি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল ঘোষণার পর নতুন বাস্তবতার সম্মুখীন হয়েছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। ছয় আসনে জয় নিয়ে প্রথমবার জাতীয় সংসদে যাওয়ার আনন্দ ছাপিয়ে তাদের ঘিরে ধরেছে নিরাপত্তার শঙ্কা।
২ ঘণ্টা আগে