বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞা পাওয়া দেশের তালিকায় শীর্ষে চলে এসেছে রাশিয়া। বৈশ্বিক নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী সংস্থা কাস্টেলাম ডট এআইয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সেখানে বলা হয়েছে, ইউক্রেনে হামলা চালানোর আগে গত ২২ ফেব্রুয়ারি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। রাশিয়ার আগে নিষেধাজ্ঞা ছিল ২ হাজার ৭৫৪ টি। আর ২২ ফেব্রুয়ারির পর এখন দেশটির নিষেধাজ্ঞার সংখ্যা ৫ হাজার ৫৩০ টি।
পুতিন নিষেধাজ্ঞাকে যুদ্ধের শামিল বলে আখ্যায়িত করেছেন।
কাস্টেলাম ডট এআইয়ের তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞা পাওয়ার তালিকায় বিশ্বের শীর্ষ ৫টি দেশগুলো হলো:
রাশিয়া: গত ২২ ফেব্রুয়ারির আগে রাশিয়ার আগে নিষেধাজ্ঞা ছিল ২ হাজার ৭৫৪ টি। এরপর দেশটির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এখন দেশটির নিষেধাজ্ঞার সংখ্যা ৫ হাজার ৫৩০ টি।
ইরান: রাশিয়ার পরই বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা পাওয়া দেশের নাম ইরান। দেশটির নিষেধাজ্ঞার সংখ্যা ৩ হাজার ৬১৬ টি। গত দশকে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে পশ্চিমারা এসব নিষেধাজ্ঞা দেয়।
সিরিয়া: কাস্টেলাম ডট এআইয়ের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা পাওয়ার দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিরিয়া। দেশটিতে গৃহযুদ্ধের জন্য ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডসহ বেশ কয়েকটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাগুলো বেশির ভাগই ২০১১ সালের পরে আরোপ করা
হয়েছে। সিরিয়ার বিরুদ্ধে ২ হাজার ৬০৮টি নিষেধাজ্ঞা রয়েছে।
উত্তর কোরিয়া: পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য ২০০৬ সাল থেকেই জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে দেশটি। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়ার বিভিন্ন ব্যক্তি এবং কোম্পানিও অন্তর্ভুক্ত। উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার সংখ্যা ২ হাজার ৭৭ টি।
ভেনেজুয়েলা: দক্ষিণ আমেরিকার এই দেশটির বিরুদ্ধে ৬৫১টি নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ২০১৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাবেক মাদুরো সরকার সংশ্লিষ্ট ব্যবসায়ী কোম্পানি এবং তেল সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

সাইবেরিয়ার বৈকাল হ্রদে বরফ ভেঙে তলিয়ে যাওয়া একটি মিনিবাসে থাকা সাত চীনা পর্যটক ও এক রুশ চালকের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। গত শুক্রবার বিশ্বের গভীরতম হ্রদটিতে এই দুর্ঘটনা ঘটে। রুশ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
১৬ মিনিট আগে
বাইবেলের বর্ণনা অনুসারে, প্রায় পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার রয়েছে ইসরায়েলের। এমন মন্তব্য করেছেন পশ্চিম জেরুজালেমে, অর্থাৎ ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত মাইক হাকাবি। সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সামরিক বাহিনী আবারও আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। তারা বলেছে, পাকিস্তানে সাম্প্রতিক একাধিক হামলার পেছনে থাকা আফগান সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘ক্যাম্প ও আস্তানা’ লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এসব হামলার মধ্যে ইসলামাবাদের এক শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় বহু মুসল্লির মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
ভারতজুড়ে ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শেষ হয়েছে। আজ রোববার নির্বাচন কমিশনের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারকে তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংখ্যাটা দেড় কোটির কাছাকাছি।
৪ ঘণ্টা আগে