রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের জয় হবে বলে বিশ্বাস করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
টুইট বার্তায় জেলেনস্কি লেখেন, পুতিন আক্রমণ করলেও কেউ পালিয়ে যাচ্ছে না। ইউক্রেন আত্মরক্ষা করবে। ইউক্রেন জিতবে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত ভূখণ্ডে রুশ সেনা প্রবেশের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছিলেন, কিন্তু অপর পক্ষ থেকে কোনো জবাব আসেনি।
জেলেনস্কি বলেন, ‘আমি রুশ প্রেসিডেন্টকে টেলিফোন কল করেছি, কিন্তু কোনো উত্তর আসেনি।’ এ সময় তিনি বলেন, ‘রাশিয়া যুদ্ধ শুরু করলে আমরাও আত্মরক্ষা করব।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সীমান্তে রাশিয়ার প্রায় ২ লাখ সৈন্য এবং হাজার হাজার যুদ্ধ বাহন রয়েছে। আমি যুদ্ধ এড়ানোর জন্য বরাবরই অনুরোধ করে আসছি, কিন্তু তারা আমার অনুরোধে কর্ণপাত না করে ক্রমাগত ইউক্রেন সম্পর্কে মিথ্যা বলে যাচ্ছে।’
ইউক্রেনের এই নেতা বলেন, রাশিয়ার আক্রমণের জবাব দিতে তাঁর দেশ প্রস্তুত আছে, ‘তারা যদি আক্রমণ করে বসে, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জীবন ও আমাদের শিশুদের জীবন রক্ষার জন্য যা করা দরকার তাই করব।’
পুতিনের উদ্দেশে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আপনি আক্রমণ করার সময় আমাদের মুখ দেখতে পাবেন, আমাদের পিঠ নয়।’

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
৩ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে। ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিউলের কাছে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার জন্য যে সমঝোতা হয়েছিল, তা অস্বীকার করায় কিয়েভকে ক্ষমা চাইতে বলেছে।
১৩ মিনিট আগে
নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
২ ঘণ্টা আগে