ভারতের কর্ণাটকে হিজাব পরিহিতা থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি দুই শিক্ষার্থীকে। কর্ণাটকের উদুপি ও শিবামোগা জেলার দুটি বিদ্যালয়ে ওই দুই শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেয়নি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে হতে এ তথ্য জানা গেছে।
উদুপির একটি স্কুলের একটি বিদ্যালয়ের হিজাব পরায় এক শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থীর বাবা জানিয়েছেন, হিজাব পরায় তাঁর সন্তানকে পরীক্ষা অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা করে বসতে বাধ্য করা হয়েছিল।
তবে উদুপির জেলা প্রশাসনের এক কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করে সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন—এমন কোনো ঘটনা ঘটেনি।
অন্য এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেছেন, তাঁর সন্তান হিজাব না খুললে তাকে পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।
সেই অভিভাবক এনডিটিভিকে বলেন, ‘আগে কখনোই এমন ছিল না। আমাদের সন্তানদের আলাদা ঘরে বসতে বাধ্য করা হয়েছিল। এমনকি গতকাল শিক্ষকেরা বাচ্চাদের সঙ্গে উচ্চ স্বরে করেও কথা বলেছে...তাঁরা আগে কখনো এমন করেনি।’
তিনি আরও বলেন, “স্কুল কর্তৃপক্ষ বলেছে, ‘যারা হিজাব পরা তাঁরা যেন বাইরে বসে। ক্লাস না করে।’ আমাদের সন্তানেরা হিজাব পরতে চায়, শিক্ষাও চায়। হিন্দু শিক্ষার্থীরা সিঁদুর পরে.খ্রিষ্টান শিক্ষার্থীরা জপমালা পরে, তাহলে আমাদের সন্তানেরা হিজাব পরলে দোষ কি?
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের উদুপির একটি কয়েকজন শিক্ষার্থী হিজাব পরায় তাঁদের কলেজ থেকে বের করে দেওয়া হয়। এরপরই শুরু হয় হিজাব বিতর্ক। যা পরে ছড়িয়ে পরে কর্ণাটকের বিভিন্ন অংশে।

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ইরানকে উপগ্রহ চিত্র (স্যাটেলাইট ইমেজ) সরবরাহ করেছিল চীনা প্রতিষ্ঠানগুলো। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে...
২৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে যেতে চায় না এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পাঠিয়ে এই যুদ্ধে না জড়ানোর অনুরোধ করেছে। একই সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে বলেও জানান ট্রাম্প...
১ ঘণ্টা আগে
আসন্ন নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন...
৪ ঘণ্টা আগে
ব্রিকসের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ২০২৩ সালে আনুষ্ঠানিক আবেদন করলেও এখনো এই জোটের সদস্য হতে পারেনি পাকিস্তান। গত বছর জোটটিতে মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত হয়ে ‘ব্রিকস প্লাস’-এ রূপ নিলেও ভারতের অভ্যন্তরীণ ভেটোর কারণে ইসলামাবাদের আবেদন আটকে রয়েছে...
৪ ঘণ্টা আগে