বর্তমানে মোটরসাইকেলের পাশাপাশি স্কুটার বাহন হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ক্ষেত্রবিশেষে যাঁরা সাশ্রয়ী বাহন খুঁজছেন বা চালক হিসেবে নতুন, তাঁরা স্কুটারকেই প্রাধান্য দিচ্ছেন ব্যবহারের ক্ষেত্রে। পরিবেশবান্ধব, দাম ও জ্বালানিসাশ্রয়ী, চালানো সহজ ইত্যাদি কারণে অনেকেই স্কুটার কিনছেন। যাঁরা স্কুটার কিনতে চাইছেন, তাঁদের জন্য রইল দাম ও পারফরম্যান্সের দিক থেকে সেরা পাঁচটি স্কুটার সম্পর্কে।
হোন্ডা অ্যাকটিভা
২০০১ সালে প্রথম বাজারে আসা হোন্ডা অ্যাকটিভা একটি জনপ্রিয় স্কুটার। ২০ বছর আগে বাজারে আসা এই স্কুটার আজ পর্যন্ত বাংলাদেশ এবং ভারতে বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। ১২৫ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে প্রায় ৬০ কিলোমিটার চলে। বাংলাদেশে এই স্কুটারের দাম প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
সুজুকি অ্যাকসেস
সেরা ৫ স্কুটারের তালিকায় থাকা দ্বিতীয় স্কুটার হলো সুজুকি অ্যাকসেস। ৪ স্ট্রোকবিশিষ্ট ১২৪ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫২ কিলোমিটার চলে। সুজুকি অ্যাকসেসের দাম প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
টিভিএস জুপিটার
ভারতের টিভিএস কোম্পানির টিভিএস জুপিটার জনপ্রিয়তার তালিকায় তিন নম্বরে রয়েছে। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে ৪০ কিলোমিটার চলে। এর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা।
রানার কাইট প্লাস
বাংলাদেশি প্রতিষ্ঠান রানার নির্মিত রানার কাইট প্লাস পাওয়া যাবে ৮৫ হাজার টাকায়। এর ইঞ্জিন ১১০ সিসি।
টিভিএস উইগো
জনপ্রিয়তার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে টিভিএস উইগো স্কুটার। এর দাম ১ লাখ ৪৪ হাজার টাকা। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫০ কিলোমিটার চলে।

মেটাকগনিশন অর্থ চিন্তা নিয়ে চিন্তা করা। এটি হলো উচ্চতর চিন্তন দক্ষতার এমন একটি প্রক্রিয়া, যেখানে একজন মানুষ নিজের চিন্তাভাবনা, শেখা এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি সম্পর্কে নিজে সচেতন থাকে। শিক্ষাক্ষেত্রে এবং শিশুদের মানসিক বিকাশে এই মেটাকগনিটিভ বা স্ব-প্রতিফলনমূলক দক্ষতাগুলো প্রভাব ফেলে। মেটাকগনিশন...
১ ঘণ্টা আগে
নিজের কঠোর পরিশ্রম এবং মেধা দিয়ে সাফল্য অর্জনের পরও কি মনে হয়, ‘আমি হয়তো এর যোগ্য নই, ভাগ্যক্রমে হয়ে গেছে!’ কিংবা সব সময় কি এই ভয়ে থাকেন যে একদিন সবাই ধরে ফেলবে, আপনি আসলে ততটা দক্ষ নন, যতটা তাঁরা ভাবছেন! চমৎকার সব সাফল্য নিজের ঝুরিতে থাকার পরেও নিজেকে একজন ‘প্রতারক’ বা ‘না জেনেই বেশি বুঝি’ মনে করার
৩ ঘণ্টা আগে
না না, ডিভোর্স বিষয়টিকে যতটা বিপজ্জনক ভাবছেন, ততটা কিন্তু নয়। বিষয়টি খানিক অন্য রকম। ঝামেলা এড়াতে দম্পতিরা ফুডের দিকে ঝুঁকছেন। খাদ্য শুধু বেঁচে থাকার অনুষঙ্গ নয়, এটি মানুষের সংস্কৃতি, লাইফস্টাইল এবং আবেগের সঙ্গেও জড়িত। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে দাম্পত্য ও প্রেমের সম্পর্কে ফাটল ধরার পেছনে এক...
৫ ঘণ্টা আগে
মাঝেমধ্যে একেবারে সাধারণ তরকারি দিয়ে খাওয়াই তৃপ্তিদায়ক হয়ে ওঠে। রাতের খাবারে রাঁধতে পারেন বেগুন দিয়ে রান্না করা সুস্বাদু পোয়া মাছ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। পোয়া মাছ ১২ টুকরা, বেগুন ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ...
৭ ঘণ্টা আগে