
নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করলেও তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সবার কাছে গ্রহণযোগ্য ইসি গঠনে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবে।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের কান্ট্রি ডিরেক্টর আর্নড হ্যামলার্সের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা রাজ্জাক।
এক প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী এদেশে নির্বাচন হবে। তারা (বিএনপি) সার্চ কমিটিতে নাম দিল কি দিল না তাতে কিছু যায় আসে না। সার্চ কমিটি তাদের অবস্থান থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য এমন একটা নির্বাচন কমিশন গঠন করবে, যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে।’
নতুন ইসি গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম দিতে গণবিজ্ঞপ্তি জারি করেছিল সার্চ কমিটি। পরে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে নাম চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি। তবে বিএনপি সার্চ কমিটিতে নাম দেবে না বলে জানিয়ে দিয়েছে।
কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, ভুঁইফোড় রাজনৈতিক দলও রয়েছে। তাদের ২০ দল নিয়ে জোট আছে, এটা বাড়িয়ে আরও ৩০টা দল হতে পারে। কিন্তু জনগণের ঐক্য হতে হবে, জনগণের মাঝে কতটা ভিত্তি আছে ৩০টা দলের, দলের সংখ্যা বড় নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারা (বিএনপি) যতই আন্দোলনের হুমকি দিক না কেন, অতীত অভিজ্ঞতা থেকে যদি তারা শিক্ষা পেয়ে থাকে তাহলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে।
নতুন নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বৃহস্পতিবারের মধ্যে সার্চ কমিটিতে নাম পাঠানো হবে বলে জানান রাজ্জাক। তিনি বলেন, ‘আমাদের দল থেকে আমরা এককভাবে পাঠাব। জোটের সদস্যরা তাদের মতো করে নাম দেবে।’

সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১২ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১৫ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
১৬ ঘণ্টা আগে