
আওয়ামী চেতনায় উদ্বুদ্ধ লোকেরাই নির্বাচন কমিশন (ইসি) গঠনে নতুন সার্চ কমিটিতে জায়গা পাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী তাঁতী দল এই অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, ‘সার্চ কমিটি গঠনে যে আইন, সেটি তো পরিচালনা করবে সরকার এবং তার নির্বাহী বিভাগ। যাঁরা আইন প্রণয়ন করবেন, তাঁরা তো সরকারের কথায় করবেন। আওয়ামী চেতনার দ্বারা উদ্বুদ্ধ না হলে আইন প্রণয়ন করা যায় না। আর যে সার্চ কমিটি হবে, সেটি হবে আওয়ামী বাকশালী চেতনার দ্বারা উদ্বুদ্ধ। মুজিবকোট পরা লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন। এই সার্চ কমিটি হারিকেন দিয়ে খুঁজে খুঁজে মুজিবকোট পরা লোকদের বের করে আনবে।’
বর্তমান সংসদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘এই পার্লামেন্টে যে আইন হবে, সেটা তো মুজিবকোট পরা আইন হবে। সেখানে মুজিবকোট পরা সার্চ কমিটি হবে। সেখানে কোনো নিরপেক্ষ সার্চ কমিটি হবে না। তারা মুজিবকোট পরা লোক বাছাই করবে। তারা কোনো নিরপেক্ষ লোক বাছাই করবে না। ওই সার্চ কমিটি আরেকজন কে এম হুদাকে খুঁজে বের করবে। আরেকজন রকিবুলকে বের করবে।’
তিনি আরও বলেন, বিশেষজ্ঞরা বলছেন, আজকে যে আইনটি পার্লামেন্টে তোলা হবে, সেটি দেখে মনে হচ্ছে এটি সার্চ কমিটি গঠনের খসড়া। নির্বাচন কমিশন গঠনের জন্য যে আইন, সেই আইন এটি না। এই আইনের মধ্যে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। জনগণের কোনো অংশগ্রহণ নেই।
তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, তাঁতী দলের সদস্যসচিব মুজিবুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস আয়োজনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশে দলের সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে। দেশবাসীকে এই চক্রান্ত রুখে দিতে
৩০ মিনিট আগে
বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী, প্রথিতযশা চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার এক বিজ্ঞপ্তিতে এ শোক জানায় এনসিপি।
২১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। সদ্যঘোষিত নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিতদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা করতে গিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন...
১ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে তাঁর বক্তব্য এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য...
১ দিন আগে