
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘সার্চ কমিটির নামে যা হচ্ছে, এসব নাটক। তিন বছর আগেই শেখ হাসিনা সার্চ কমিটি করে রেখেছেন। কারা সার্চ কমিটিতে আসবে আর কারা নির্বাচন কমিশনার হবেন তা শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগেই আছে।’
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, ‘সরকার মনে করে আলেমরা জেলে গেলে আওয়ামী লীগের শাসন দীর্ঘস্থায়ী হবে। সরকার আলেমদের শাস্তি দিয়ে বিশ্বকে দেখাচ্ছে, আমরা জঙ্গিবাদ দমন করছি। সরকারের এমন চিন্তায় দেশের অনেক কৃতী সন্তান কারাগারে মানবেতর জীবন যাপন করছেন।’
যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, যে নিষেধাজ্ঞা আসছে, সেটা তো মাত্র শুরু। আরও অনেক নিষেধাজ্ঞা আসবে। ২০২২ হবে একটা ঘটনাবহুল বছর।
এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল ইবরাহিম, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর প্রমুখ।

মো. শামীম কামাল বলেন, ‘সরকার ও বিরোধী দলের মধ্যে তিস্তা নিয়ে অনেক আবেগঘন বক্তৃতা দেওয়া হয়েছে। অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে, পদ্মা ব্যারাজ নিয়ে নিজস্ব অর্থায়নে ৩৫ হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে; যেখানে আমাদের সন্দেহ, উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।’
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শনে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের নামে রাজনীতি করে জনগণের সমর্থন পাওয়া যায় না এবং এ দেশের মানুষ জামায়াতকে কখনো ক্ষমতায় আনবে না। তিনি বিএনপির সংস্কার উদ্যোগ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এবং ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর...
৬ ঘণ্টা আগে
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘এই ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়ে আহত প্রতিটি মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। পুলিশ প্রশাসনকে আমি সরাসরি বলতে চাই—দেরি নয়, এখনই তদন্ত করুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করান।’
৯ ঘণ্টা আগে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলেও সরকার এটি স্বীকার করে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার চিকিৎসক নাসির ইসলামকে দেখতে যান জামায়াত আমির।
১৩ ঘণ্টা আগে