
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার নথি গায়েব হওয়ার ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মামলার নথি কেন পাওয়া যাচ্ছে না এবং এর সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। সেই সঙ্গে মামলার বিচার দ্রুত শেষ করতেও নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে ‘দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করা হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্ট ৬ জনকে বিবাদী করা হয়েছে রিটে।
এর আগে গত ৩০ জানুয়ারি নোটিশ দিয়েছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া। নোটিশের জবাব না পেয়ে রিট করেন তিনি।
আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘এ রকম চাঞ্চল্যকর ঘটনার এত দিনেও বিচার না হওয়া দুঃখজনক। মনে হয় এর পেছনে একটি চক্র রয়েছে। আমরা চাই এই চক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।’
এর আগে ২৩ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় ‘নায়ক খুনের মামলা গুম’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তাঁর বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। ১৯৯৯ সালের ৩০ জুলাই ডিবি পুলিশ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
২০০১ সালের ৩০ অক্টোবর ওই মামলায় অভিযোগ গঠন করা হয়। পরে বিচারের জন্য পাঠানো হয় ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে আসামি আদনান সিদ্দিকি ২০০৩ সালের ১৯ নভেম্বর হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৪ সালের ১৭ ফেব্রুয়ারি মামলার কার্যক্রম স্থগিত করে রুলসহ আদেশ দেন।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ শুনানি শেষে ২০১৫ সালের ৫ আগস্ট রায় দেন। রায়ে রুলটি খারিজ করে দেওয়া হয়। প্রত্যাহার করা হয় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশও। কিন্তু সেই রায় আর নিম্ন আদালতে পৌঁছায়নি। সেই মামলার নথিও খুঁজে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

টানা চার দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের ১৩টি উপজেলা এবং পার্শ্ববর্তী কক্সবাজার ও পার্বত্য বান্দরবানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক তলিয়ে যাওয়া, পাহাড়ধস ও গাছ উপড়ে...
১ সেকেন্ড আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও ট্যাগ অফিসারের সামনে ত্রাণের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সুবিধাভোগী ব্যক্তিরা। গত মঙ্গলবার উপজেলার কাপাসিয়া ইউনিয়নে চাল বিতরণের সময় এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার ধুনটে যমুনা নদীতে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কয়েক দিনের ভাঙনে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ফেলা বালুভর্তি বস্তা ও জিও টিউব ব্যাগ নদীতে বিলীন হয়ে গেছে। এতে বাঁধে আশ্রয় নেওয়া বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
৪২ মিনিট আগে
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক প্রযুক্তিভিত্তিক করতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ক্যামেরার ব্যবহার দ্রুত বাড়াচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী কয়েক মাসে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরও ২০০টি এআই প্রযুক্তির ক্যামেরা বসানোর পরিকল্পনা করেছে সংস্থাটির ট্রাফিক বিভাগ।
৪২ মিনিট আগে