রিট

সুপ্রিম কোর্টের পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও বিচারপতি নিয়োগ চেয়ে ২৬ আইনজীবীর রিট
সুপ্রিম কোর্টের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ, আইনজীবীদের পেশাগত মৌলিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, পর্যাপ্ত বিচারপতি নিয়োগ ও বেঞ্চ গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ মঙ্গলবার ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লবসহ ২৬ জন আইনজীবী জনস্বার্থে এই রিট করেন।

৬ সিটির প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জের রিট খারিজ
ঢাকার দুই সিটিসহ দেশে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন।

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রিট
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদী ভাঙন রোধ এবং পদ্মা সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট
বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, বগুড়া ও সিলেট জেলা শহরে রেকর্ডভুক্ত পুকুরের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট পাঁচ জেলার জেলা প্রশাসকদের এ তালিকা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।




