বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন জায়েদ খান। কিন্তু চেয়ারে বসা হলো না এই অভিনেতার। তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের আপিল বোর্ড। পদ হারিয়েছেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করা হয়েছে নিপুণকে।
আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমের কাছে বোর্ডের সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
তবে এ রায় মানছেন না জায়েদ খান। রায় ঘোষণার পর শিল্পী সমিতির দুবারের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, ‘এটা (প্রার্থিতা বাতিলের ঘোষণা) আইন বহির্ভূত, পৃথিবীতে এটা নজিরবিহীন ঘটনা, ভোটের ফলাফল ঘোষণার পর মৃত আপিল বোর্ড রায় ঘোষণা করে। আমি আইনি নোটিশ দেওয়ার পরও তাঁরা এটি করেছেন। আমি তাঁদের বিরুদ্ধে মামলা করবো।’
ঘটনাটিকে ‘হাস্যকর’ অভিহিত করে জায়েদ খান বলেন, ‘তাঁরা ৩০ জানুয়ারি থেকেই ডিজলভ। কারণ, ওই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে স্বাক্ষর দিয়ে তাঁরা তাঁদের কাজ শেষ করেছেন। সেই ঘটনার পাঁচ দিন পর কেন এই সিদ্ধান্ত? কোন ক্ষমতায় এটি হলো?’ তাঁর ভাষায়, ‘এখনই সব শেষ নয়।’
জানা গেছে, আগামীকাল রোববার বিকেলে এফডিসিতে শপথ নেবে শিল্পী সমিতির নতুন কমিটি।
আরও পড়ুন:

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
৪ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৭ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৭ ঘণ্টা আগে