
বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন আপিল বোর্ডের সভাপতি সোহানুর রহমান সোহান। কার্যকরী সদস্যপদে চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়েছে। তাঁর স্থলে নাদির খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এর আগে অভিযোগকারী চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সঙ্গে নিয়ে অভিযুক্ত জায়েদ খান ও চুন্নুর অনুপস্থিতিতেই হয়েছে শিল্পী সমিতির আপিল বোর্ডের পূর্ব নির্ধারিত বৈঠক।
শনিবার বিকেল ৫টার দিকে চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হয়। বৈঠক শুরুর আগে এফডিসি'তে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের জানানো হয়, নিপুণের সঙ্গে আলোচনা শেষ করে তাঁকে বিদায় করে দিয়ে, আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেন নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত ফলাফল জানাবেন।
সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘ভোট কেনার’ অভিযোগ আনা হয় জায়েদ খানের বিরুদ্ধে। এ ছাড়া বেশকিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।
আজ সন্ধ্যায় সিদ্ধান্ত জানানোর সময় আপিল বোর্ডের সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। দুইজন প্রার্থী স্বীকারোক্তি দিয়েছেন যে টাকার বিনিময়ে ভোট কিনেছেন জায়েদ খান।
শিল্পী সমিতি সম্পর্কিত আরও পড়ুন:

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
৩ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৬ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৬ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৬ ঘণ্টা আগে