Ajker Patrika

যৌন হয়রানির অভিযোগ তোরসার স্বাধীন খসরু বললেন অপপ্রচার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
যৌন হয়রানির অভিযোগ তোরসার
স্বাধীন খসরু বললেন অপপ্রচার
রাফাহ নানজিবা তোরসা ও স্বাধীন খসরু। ছবি: সংগৃহীত

আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন তোরসা। তাঁর অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে এক মিটিংয়ে ব্যাড টাচ করেন স্বাধীন খসরু। সেই সময় এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেও নাম প্রকাশ করেননি অভিনেত্রী। এবার স্বাধীন খসরুর নাম উল্লেখ করে বিষয়টি সামনে আনলেন তোরসা।

২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নজর কেড়েছিলেন তোরসা। তোরসা জানান, কোভিডের সময়ে কাজের প্রয়োজনে তিনি অনেকের সঙ্গে যোগাযোগ করছিলেন। সে সময় অনলাইনে পরিচয় হয় স্বাধীন খসরুর সঙ্গে। পরবর্তী সময়ে লন্ডন থেকে স্বাধীন খসরু দেশে এলে তাঁর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন তোরসা। দেখা করতে গেলেই অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁকে।

তোরসা বলেন, ‘স্বাধীন খসরুর সঙ্গে দেখা করতে চাইলে উনি তড়িঘড়ি করে প্ল্যান করেন। এবং আমাকে প্রেশার দিতে থাকেন। তাঁর এমন আচরণে থতমত খেয়ে যাই। এরপর একটি পাবলিক প্লেসে দেখা করতে যাই। সেখানে যাওয়ার পর তাঁর কন্যাদের নিয়ে কথা বলতে থাকেন। এমন সময় হঠাৎ করে আমাকে ব্যাড টাচ করেন। আমি মার্শাল আর্ট জানা মেয়ে কিন্তু তখন আমার মনে হচ্ছিল সেফলি বাড়ি ফিরে যাওয়া বেশি জরুরি। তাঁকে জানাই, যেটা উনি চিন্তা করছেন তাতে আমি কমফোর্টেবল নই। বাসায় ফিরে মাকে বিষয়টি জানাই। এরপর ফোন দিয়ে তাঁকে বলি, আপনার সরি বলা উচিত। সরি বলার সময় উনি বলেন, তুমি যেভাবে বলছ, তাতে মনে হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমি একমাত্র খারাপ মানুষ আর বাকিরা দুধে ধোয়া তুলসী পাতা।’

তোরসা আরও বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের একটি বাজে অভিজ্ঞতা। সে সময় আমি ফেসবুকে স্ট্যাটাস দিই। কিন্তু নাম প্রকাশ করিনি। কারণ, অনেকেই বলেছিল, যেহেতু আমাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, তাই নাম প্রকাশ না করাই ভালো। বেশি ভোকাল হলে কাজ করতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু এখন আমার মনে হয়, এমন বিষয়ে চুপ থাকা যাবে না। কথা বলতে হবে।’

তবে স্বাধীন খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তোরসার এ অভিযোগ সত্য নয়। এ বিষয়ে আজকের পত্রিকাকে স্বাধীন খসরু বলেন, ‘একটা গ্রুপ মিলে এটা করছে, অপপ্রচার চালাচ্ছে। সাথে ভিউ ব্যবসা তো আছেই। ওকে কে চেনে?... এখন এ বিষয়ে কিছু বলা মানে ওকে ভাইরাল করে দেওয়া। সময় আসুক, দেখা যাবে। পাবলিক সবই বুঝতে পারছে। চার বছর কিছু বলে নাই কেন, যদি সত্যি হয়ে থাকে!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত