
মস্তিষ্কে টিউমার আক্রান্ত হওয়ার পর গত বছর এপ্রিল থেকে যুক্তরাজ্যে চিকিৎসা নিচ্ছেন চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ সময় বাইরে থাকায় দেশের জন্য মন কাঁদছিল তাঁর। মিস করছিলেন আত্মীয়স্বজনকে। নিসচা নিয়েও ছিল চিন্তা। তাঁর হাতে গড়া প্ল্যাটফর্মটির কার্যক্র

গত ৩০ জুলাই শেষ হয়েছে ইলিয়াস কাঞ্চনের তৃতীয় ধাপের থেরাপি। এ মাসে শুরু হবে তাঁর পরবর্তী চিকিৎসা। তার আগে কিছুদিন পরিচিতজনের সঙ্গে সময় কাটাতে চেয়েছেন অভিনেতা। তাই স্বল্প সময়ের জন্য দেশে এসেছেন ইলিয়াস কাঞ্চন।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করেছেন নায়িকা সোনিয়া। তিনি জানিয়েছেন, এখন আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।